যা কিছু প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটা সাধারণ পরিণতি হচ্ছে, একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ, আজ হোক কাল হোক, কেউ না কেউ এই রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম, কাজেই প্রথম চিরকালই প্রথম। রক্তদানএকজন মানুষের শরীর থেকে আরেকজনের শরীরে রক্ত সঞ্চালনের পদ্ধতি গ্রিকরাই প্রথম আবিষ্কার করে। কাজেই অনেক আগে থেকেই অসুস্থ মানুষের শরীরে শিরা-উপশিরার মাধ্যমে সুস্থ-সবল ও তরুণদের রক্ত দেওয়ার নজির ছিল। এই পদ্ধতিতে অনেকেই আরোগ্য লাভ করতেন, কেউ কেউ করতেন না। কারণ, প্রতিটি মানুষের পৃথক রক্তের যে গ্রুপ আছে, তা তখনো আবিষ্কৃত হয়নি।রক্তের গ্রুপরক্তদান কিংবা রক্ত সঞ্চালনের প্রক্রিয়া চালু থাকলেও এর মাধ্যমে আরোগ্য লাভের ব্যাপারটি ছিল খুবই সীমিত। কারণ, প্রতিটি মানুষের রক্তেই আলাদা আলাদা বৈশিষ্ট্য বিদ্যমান। ভিন্ন বৈশিষ্ট্যের (গ্রুপ) রক্ত আরেকজনের শরীরে প্রবেশ করানো হলে তা থেকে যে মৃত্যু হতে পারে, সেটা অজানা ছিল অনেক দিন পর্যন্ত। তাই দীর্ঘদিন রক্তদান বা ভিন্ন মানুষের শরীরে রক্তসঞ্চালন-প্রক্রিয়াটি একপ্রকার ভাগ্যের ওপরই নির্ভরশীল ছিল।অনেক পরে বিংশ শতকের প্রথম ভাগে (১৯০১) মার্কিন প্যাথলজিস্ট কার্ল ল্যান্ডস্টেইনার মানুষের শরীরের আলাদা আলাদা রক্তের গ্রুপ থাকার ব্যাপারটি আবিষ্কার করেন। তিনি প্রমাণ করেন, দুজন মানুষের রক্তে আলাদা বৈশিষ্ট্য বিদ্যমান।  পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল