যা কিছু প্রথম
সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটা সাধারণ পরিণতি হচ্ছে, একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ, আজ হোক কাল হোক, কেউ না কেউ এই রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম। কাজেই প্রথম চিরকালই প্রথম। বিমানে বিশ্বভ্রমণ১৯২৪ সালে মার্কিন সেনাবাহিনীর একটি ডগলাস ডিডব্লিউসি বিমানে করে বিশ্বভ্রমণে বের হন চার সেনাসদস্য। লেফটেন্যান্ট এল এইচ স্মিথ, এরিক এইচ নেলসন, সার্জেন্ট এল এল আর্নল্ড এবং জে হার্ডিং হলেন সেই চার সৌভাগ্যবান। ২৪ এপ্রিল বিমানটি আকাশে ওড়া শুরু করে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত ঘুরে ২৮ সেপ্টেম্বর সেটি যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবতরণ করে। বিমানে করে পৃথিবীর প্রথম বিশ্বভ্রমণের সময় সেই চার সেনাসদস্য আকাশে ছিলেন মোট ৩৫১ ঘণ্টা।বিমানে করে প্রশান্ত মহাসাগর পাড়িএটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ বিমানপথ। দূরত্বটা যুক্তরাষ্ট্র থেকে প্রায় অস্ট্রেলিয়া পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। একসময় বিমানে করে এ দূরত্ব পার হওয়া নিতান্তই অচিন্তনীয় ব্যাপার ছিল। তবে ১৯২৮ সালের মে মাসে একটি ফকার ট্রাইমটর বিমান নিয়ে এ দূরত্ব প্রথমবারের মতো পার হন চার্লস কিংসফোর্ড ও চার্লস উলম নামের দুজন অস্ট্রেলীয়। এ ভ্রমণে তাঁদের সঙ্গ দিয়েছিলেন হ্যারি লিওন ও জেমস ওয়ার্নার নামের দুজন মার্কিন। যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড বিমানঘাঁটি থেকে যাত্রা শুরু করে প্রায় পাঁচ হাজার কিলোমিটার উড়ে এক মাস পর তাঁরা অস্ট্রেলিয়ার ব্রিসবেনে গিয়ে পৌঁছান। পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল