যা কিছু প্রথম
সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটা সাধারণ পরিণতি হচ্ছে একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ, আজ হোক বা কাল, কেউ না কেউ এই রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম। কাজেই প্রথম চিরকালই প্রথম। লিখিত সংবিধানসংবিধান নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আলোচনা-সমালোচনার শেষ নেই। বহু রাজনৈতিক বিতর্কেরও কারণ এই সংবিধান। আধুনিক রাষ্ট্রে সংবিধান রাষ্ট্র পরিচালনার এক আবশ্যিক দলিল। আপনারা কি জানেন, প্রাচীন যুগেই বিশ্বের অনেক জায়গায় রাজ্য পরিচালনার জন্য লিখিত সংবিধানের প্রচলন ছিল? খ্রিষ্টপূর্ব ১৫০০ শতকে, ব্রোন্জ যুগে হিট্টাইট সাম্রাজ্যের হাতুসাসে প্রথম লিখিত সংবিধানের প্রচলন করা হয়। হাতুসাস ছিল হিট্টাইটের রাজধানী। এই হাতুসাসই হচ্ছে আজকের তুরস্ক। হিট্টাইটের রাজা টেলেপিনু সে সময় রাজ্য পরিচালনার নির্দিষ্ট কিছু আইনকানুন লিপিবদ্ধ করেছিলেন। অবশ্যপালনীয় সেই সব আইনকানুন অনুযায়ী তখন হাতুসাসে দৈনন্দিন সরকারি কর্ম পরিচালিত হতো।সাংবিধানিক রাজতন্ত্রঅনেক ইতিহাসবিদের ধারণা, হিট্টাইট রাজা টেলেপিনুই প্রথম সাংবিধানিক রাজতন্ত্র চালু করেছিলেন। কিন্তু সংখ্যাগুরু মতামত অনুযায়ী, টেলেপিনুর অনেক আগেই খ্রিষ্টপূর্ব চতুর্থ মিলেনিয়ামে মেসোপটেমিয়ার (বর্তমানের ইরাক) শাসকেরা সাংবিধানিক রাজতন্ত্রের প্রচলন ঘটিয়েছিলেন। তবে সেই সব সংবিধান লিখিত ছিল না। পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল