যা কিছু প্রথম
সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটা সাধারণ পরিণতি হচ্ছে একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ, আজ হোক বা কাল, কেউ না কেউ এই রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম। কাজেই প্রথম চিরকালই প্রথম। ভৌতিক গল্পচার হাজার বছর ধরেই ‘ভূত-প্রেত’ পৃথিবীর বিভিন্ন দেশের সাহিত্যের এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ। প্রতিটি সাহিত্যেই প্রেম, ভালোবাসা, রহস্য-রোমাঞ্চ যেমন আছে, ঠিক তেমনি রয়েছে ভয় পাওয়া বা পাওয়ানোর আনন্দ। মাঝেমধ্যে ভূতের গল্পগুলো হয়ে ওঠে সুসাহিত্যের উপাদান।ইতিহাস মতে, ভৌতিক গল্প লিখে প্রথম নাম করেন সাও পি নামের এক ব্যক্তি। তিনি খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকে ভয়ের প্রচুর গল্প লিখে খ্যাতি কুড়ান। তাঁর লেখা ভৌতিক গল্পগুলো নিয়ে একটি বইও প্রকাশিত হয়। টেলস অব মার্ভেল নামের বইটির অস্তিত্ব অবশ্য এখন আর খুঁজে পাওয়া যায় না। তবে ইতিহাসবিদদের মতে, ভৌতিক গল্প নিয়ে লেখা এটিই প্রথম সাহিত্য।টেলস অব মার্ভেল-এ সাও পি এমন অনেক গল্প লিখেছিলেন, যেগুলো তিনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছিলেন। গল্পগুলো ছিল অনেকটা লোকগাথার মতো। মানুষের মুখে মুখে ঘুরে ফিরত রক্ত হিম করা ভূতের সেসব গল্প। পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল