যা কিছু প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটা সাধারণ পরিণতি হচ্ছে একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ, আজ হোক বা কাল, কেউ না কেউ এই রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম। কাজেই প্রথম চিরকালই প্রথম। পরিবেশ সংরক্ষণ আইনখ্রিষ্টপূর্ব ২২০০ শতকে প্রাচীন চীনে পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা প্রথম অনুভূত হয়। সে সময়কার চৈনিক শাসক শান তাঁর পরিষদের একজনকে পরিবেশমন্ত্রী নিয়োগ করেন। পরিবেশমন্ত্রীর কাজ ছিল শাসক শানের রাজ্যে নদী, গাছপালা থেকে শুরু করে প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় আইন তৈরি করা এবং এই আইন প্রয়োগে কার্যকর ব্যবস্থা নেওয়া। তবে শান কী কারণে কিংবা কোন পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কায় এ ব্যবস্থা করেছিলেন, তা অবশ্য ইতিহাসবিদদের কাছে অজানাই থেকে গেছে।জীববৈচিত্র্য সংরক্ষণএকটা সময় ছিল যখন সমাজের উচ্চশ্রেণীর মানুষ যেন নির্বিঘ্নে বন্যপ্রাণী শিকার করতে পারেন, সেই লক্ষ্যে আইন করা হয়েছিল। অর্থাৎ বড় লোকেরা যা খুশি শিকার করতে পারবেন, কিন্তু সাধারণ মানুষ পারবেন না। এ অবস্থার প্রথম পরিবর্তন হয় প্রাচীন চীনে। খ্রিষ্টপূর্ব একাদশ শতকে জো রাজবংশ তাদের রাজ্যে নির্দিষ্ট কিছু এলাকা চিহ্নিত ও আইন করে সবার জন্য শিকার নিষিদ্ধ ঘোষণা করে। জীববৈচিত্র্য সংরক্ষণে ওটাই প্রথম কোনো উদ্যোগ। পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল