যা কিছু প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা কিছু প্রথম, তা সবসময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম। কাজেই প্রথম চিরকালই প্রথম।নারী-পুরুষের সম-অধিকারনারী-পুরুষের অধিকার সমান। পুরুষ যে কাজ করতে পারে, নারীকে তা থেকে বিরত রাখা অন্যায়। নারীও পুরুষের মতো দৈনন্দিন বিষয়াদি থেকে শুরু করে যুদ্ধবিগ্রহেও নিজের শৌর্যের পরিচয় রাখার অধিকার রাখে—বিষয়টি নিজের রিপাবলিক রচনায় প্রথম তুলে ধরেন প্লাতো। এথেন্সে খ্রিষ্টপূর্ব ৩৪০ শতকে এই মহান দার্শনিক নারী-পুরুষের সম-অধিকারের বিষয়ে এই মতামত ব্যক্ত করেন। তবে নারী-পুরুষের সম-অধিকারের বিষয়ে প্লাতোর সব বক্তব্য কিন্তু গ্রহণ করা হয়নি। তিনি নগ্নতার বিষয়েও সমান অধিকারের কথা তুলে ধরেন। কিন্তু প্লাতোর এই বক্তব্য গ্রহণ করেননি সেই সময়ের অনেক নারীবাদীই। নারী-পুরুষের সমান অধিকারের বিষয়ে প্লাতোর আরও একটি বক্তব্য গ্রহণযোগ্য হয়নি। তিনি বলেছিলেন, এমন কোনো কাজ নেই যা নারী করতে পারে, কিন্তু পুরুষ করতে পারে না; আবার পুরুষ পারে কিন্তু নারী পারে না। কিন্তু প্লাতো এই কথা হয়তো নারীর গর্ভধারণের বিষয়টি মাথায় রেখে বলেননি। তবে, এটা ঠিক, নারী ও পুরুষের সমান অধিকারের বিষয়টি সবার আগে এই দার্শনিকই সবার সামনে তুলে ধরেছিলেন। নাইর ইকবাল, পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে