যা কিছু প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম। কাজেই প্রথম চিরকালই প্রথম।মনোরেলপৃথিবীর অনেক বড় শহরেই যানজট নিরসনে কার্যকর গণপরিবহন হিসেবে মনোরেলের প্রবর্তন ঘটেছে। সড়কদ্বীপের মাঝখান দিয়ে উঁচু পিলারের ওপর এই রেলব্যবস্থা গড়ে উঠেছে। মনোরেল যে রেল ট্র্যাকের ওপর দিয়ে চলে, তা সাধারণ রেল ট্র্যাকের চেয়ে অনেকটাই ভিন্ন। এখানে সমান্তরাল দুটো লাইনের বদলে একটি লাইন ব্যবহূত হয়। ১৮৯৬ সালে আয়ারল্যান্ডের লুইস ব্রেনান সর্বপ্রথম মনোরেলের ব্যাপারটি সবার গোচরিভুক্ত করেন। ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার পর ১৯০৩ সালে ব্রেনানের এই আবিষ্কার প্যাটেন্টভুক্ত হয়। ব্রেনান ১৯০৭ সালে মনোরেলের প্রথম নকশা প্রণয়ন করেন। ১৯১০ সালে মনোরেলের একটি প্রোটোটাইপ তৈরি করেন। একই বছর একটি জার্মান প্রতিষ্ঠানকে তিনি তাঁর প্যাটেন্ট বিক্রি করে দেন। এর কিছুদিন পর ফ্রান্স, রাশিয়া ও জার্মানির কয়েকটি শহরে মনোরেল ব্যবস্থার প্রচলন ঘটে। দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল  গত ৬ জানুয়ারি ‘আপনি কি জানেন?’ বিভাগে প্রকাশিত লেখায় বিষুব রেখার স্থলে ছাপা হয়েছে কর্কটক্রান্তি রেখা, এ অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত।—বি.স.