যা কিছু প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম। কাজেই প্রথম চিরকালই প্রথম।সংগীত অনেক কিছুর মতোই সংগীতের প্রথম উদাহরণ হারিয়ে গেছে কালের গর্ভে। কেউ জানে না, পৃথিবীর কোন জায়গায়, কে প্রথম সংগীতের সুর-মূর্ছনা সৃষ্টি করেছিলেন। তবে সংগীতে ব্যবহূত বেশির ভাগ বাদ্যযন্ত্রই কিন্তু কোনো একটি নির্দিষ্ট স্থানীয় সংস্কৃতির সঙ্গে সম্পর্কযুক্ত। বিভিন্ন দেশের লোকসংগীত সৃষ্টির ব্যাপারেও সংগীতবিষয়ক পণ্ডিতেরা অন্ধকারে থেকে গেছেন। একটি নির্দিষ্ট সুর হয়তো হাজার বছর ধরে একটি স্থানের মানুষের কণ্ঠে বেজে চলেছে। অথচ কেউ জানে না, সেই সুরটির স্রষ্টা কে বা কারা। অনেকেই সংগীত নিয়ে লিখেছেন, কিন্তু এসব লেখা একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকেছে বছরের পর বছর। আজ থেকে তিন সহস্রাব্দ আগে অ্যারিস্টোজেনাস নামের একজন গ্রিক সংগীতজ্ঞ সুর ও সংগীত নিয়ে বহু গবেষণা করে এ-বিষয়ক শতাধিক গ্রন্থ রচনা করেছিলেন। তবে দুঃখের বিষয়, অ্যারিস্টোজেনাসের সেই কর্মযজ্ঞ কোনো এক কারণে বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে। তাঁর রচিত সেই বইগুলোর কোনোটিই আজ আর অবশিষ্ট নেই। আজকের দিনে যাঁরা সংগীত নিয়ে গবেষণা করেন, ভাবেন, পেছনের ইতিহাস ঘেঁটে বের করার চেষ্টা করেন, তাঁরা অ্যারিস্টোজেনাসের সেই মহান কাজগুলো থেকে বঞ্চিত হয়েছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। অ্যারিস্টোজেনাসের গ্রন্থগুলো আজ অবশিষ্ট থাকলে সংগীতবিষয়ক গবেষণা আরও সমৃদ্ধ হতো। দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল