যা কিছু প্রথম
যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল, প্রথম নয়; তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম। কাজেই প্রথম চিরকালই প্রথম।শিশু চিকিৎসা একটা সময় ছিল যখন শিশুদের জন্য আলাদা কোনো চিকিৎসার ব্যবস্থা ছিল না। চিকিৎসকেরা বড়দের জন্য যে চিকিৎসার ব্যবস্থা হাতে নিতেন, সেটারই মাত্রা কমিয়ে তা শিশুদের উপযোগী করতেন। এতে শিশুদের বিপদের আশঙ্কা থেকেই যেত। শিশুদের জন্য আলাদা চিকিৎসাব্যবস্থার উদ্ভব হয় চীনে। চীনের অত্যন্ত নামকরা এক চিকিৎসাবিজ্ঞানী, যাঁর নাম উ, দশম খ্রিষ্টাব্দে শিশুদের জন্য উপযোগী চিকিৎসাব্যবস্থা আবিষ্কার করেন। তাঁর তত্ত্বটি ছিল, একটি পাঁচ বছরের কম বয়সী শিশুর শারীরিক গঠন একজন পূর্ণবয়স্ক মানুষের চেয়ে অনেকটাই ভিন্ন ও স্পর্শকাতর। সে জন্য যেকোনো রোগবালাইয়ে সেই শিশুটির জন্য উপযোগী চিকিৎসার ব্যবস্থা হবে একজন পূর্ণবয়স্ক মানুষের চেয়ে ভিন্ন। উ শিশুচিকিৎসার ওষুধের ওপর ফনটানেল ক্যানন নামে একটি গ্রন্থও রচনা করেছিলেন। তবে এই চীনা বিজ্ঞানী সম্পর্কে বেশি কিছু জানা যায় না। দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল