যা কিছু প্রথম
যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল, প্রথম নয়; তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম। কাজেই প্রথম চিরকালই প্রথম।টেলিভিশনমানুষের বিনোদনের অন্যতম অনুষঙ্গ টেলিভিশন কে আবিষ্কার করেছেন, তা নির্দিষ্ট করে বলা যাবে না। বরং বহু বছর ধরে একটু একটু করে অনেকে মিলে টেলিভিশনের কারিগরি উৎকর্ষ সাধন করেছেন। টেলিভিশনের উন্নতিতে মূলত কাজ করেছেন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, পশ্চিম ইউরোপ ও রাশিয়ার বিজ্ঞানীরা। তবে ১৯২৬ সালে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো এই যন্ত্রের ধারণা দেন একজন স্কটিশ বিজ্ঞানী। জন লগি বাইয়ার্ড নামের সেই বিজ্ঞানী তাঁর দল নিয়ে লন্ডনে টেলিভিশনের পরীক্ষামূলক প্রদর্শন করেন। একই বছর সেই লগি বাইয়ার্ডের দলই রঙিন টেলিভিশন উদ্ভাবন করে। ১৯২৮ সালের আগস্ট মাসে টেলিভিশন সম্প্রচার কার্যক্রম শুরু হয়। দুটি মার্কিন বেতার সংস্থার ওপর দায়িত্ব ছিল এই সম্প্রচার কার্যক্রমের। তারা এই সম্প্রচার কার্যক্রমে ব্যবহার করেছিল বাইয়ার্ডের উদ্ভাবিত প্রযুক্তি। সম্প্রচার কার্যক্রম শুরু হওয়ার ঠিক আগের মাস থেকে যুক্তরাষ্ট্রে টেলিভিশন সেটের বিক্রি শুরু হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটু বাইরে ‘নিওয়ার্ক’ নামের একটি জায়গায় প্রথম টেলিভিশন সেট বিক্রি হয়েছিল। দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল