যা কিছু প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল, প্রথম নয়; তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম। কাজেই প্রথম চিরকালই প্রথম।উচ্চতা জয়বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় পৌঁছার চেষ্টাটা অনেক আগের। ১৯২১ সাল থেকে এভারেস্টের চূড়ায় ওঠার মূল প্রচেষ্টা শুরু হয়। প্রথমদিকে এভারেস্টের উত্তরদিকে তিব্বত দিয়ে এই প্রচেষ্টাগুলো চালানো হয়েছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এভারেস্টের উত্তরমুখী এই পথটি বন্ধ করে দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল পর্যন্ত কেউই তিব্বতের এই পথটি দিয়ে এভারেস্টের চূড়ায় পৌঁছাতে পারেনি। ১৯৫১ সালে এভারেস্টের দক্ষিণ দিক দিয়ে এর চূঁড়ায় ওঠার অভিযান চালানোর ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি প্রদান করে নেপাল সরকার। এরও দুই বছর পর ১৯৫৩ সালের মে মাসে নিউজিল্যান্ডের অধিবাসী এডমন্ড হিলারি শেরপা তেনজিং নরগেকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো এভারেস্টের চূড়ায় পা রাখেন। পূরণ হয় পৃথিবীর সর্বোচ্চ স্থানে পৌঁছার মানুষের দীর্ঘদিনের অভিলাষ। এত গেল পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে প্রথমবারের মতো মানুষের পা রাখার গল্প। আফ্রিকা ও ইউরোপের সর্বোচ্চ স্থানে মানুষ অবশ্য পা রেখেছিল অনেক আগেই। দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল