যা কিছু প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল, প্রথম নয়; তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম। কাজেই প্রথম চিরকালই প্রথম।আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোনের আবিষ্কর্তা—এ কথা আমরা সবাই জানি। তিনি এবং তাঁর প্রতিষ্ঠানই ১৮৭৭ সালে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো টেলিফোন এক্সচেঞ্জ পদ্ধতি প্রবর্তন করেন। টেলিফোন এক্সচেঞ্জ স্থাপিত হওয়ার আগে একজন টেলিফোন গ্রাহক কেবল নির্দিষ্ট কারও সঙ্গেই টেলিফোনে সংযুক্ত হয়ে কথাবার্তা বলতে পারতেন। টেলিফোন এক্সচেঞ্জের তৈরি পর কথা বলার সুযোগ হয় আরও বিস্তৃত। তবে যুক্তরাষ্ট্রে উত্তর-পূর্বাঞ্চলে যে টেলিফোন এক্সচেঞ্জটি গ্রাহামবেল প্রতিষ্ঠিত করেন, সেটি স্বয়ংক্রিয় পদ্ধতির ছিল না। সেখানে একজন অপারেটর বসে থাকতেন এবং তিনিই কোনো টেলিফোন গ্রাহকের ইচ্ছেমতো সংযোগ দিয়ে দিতেন। এখানে একটা মজার ব্যাপার ছিল, টেলিফোনে আলাপ শেষ করে গ্রাহকের অবশ্য করণীয় ছিল অপারেটরকে জানানো। কথা শেষ হওয়ার পর একটি ঘণ্টা বাজিয়ে জানিয়ে দিতে হতো যে ‘কথা শেষ’। তার পরই কেবল অপারেটর অপেক্ষায় থাকা অন্য কাউকে টেলিফোন সংযোগ দিতে পারতেন। দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল