যা কিছু প্রথম
যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল, প্রথম নয়; তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম। কাজেই প্রথম চিরকালই প্রথম।মোটরবাইকআজকের দিনে তরুণদের অতিপ্রিয় মোটরবাইক বা মোটরসাইকেল প্রথম তৈরি হয় জার্মানিতে ১৮৮৫ সালে। এই বাহনের উদ্ভাবক গোতলিয়েব ডেইমলার নামের এক জার্মান মোটর মেকানিক। তিনি ১৮৮৫ সালে জার্মানির ক্যানসটাট নামের এক শহরে বসে একটি পেট্রোল ইঞ্জিন তৈরি করেন, যেটি আজকের দিনের গাড়ির ইঞ্জিনের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ ছিল। ডেইমলারের ওই ইঞ্জিনের দহন-প্রক্রিয়া সম্পন্ন হতো একটি লোহার টিউবের সাহায্যে। আজকের দিনে যেটি স্পার্কের মাধ্যমে হয়ে থাকে। সেই ইঞ্জিনটি ছিল ফোরস্ট্রোক এবং তাতে কারবুরেটর সংযুক্ত ছিল। ডেইমলার ওই ইঞ্জিনটিতেই দুটি চাকা ও একটি কাঠের ফ্রেম সংযুক্ত করে নতুন ধরনের দুই চাকার বাহনটি তৈরি করেন। একটি চামড়ার বেল্টের মাধ্যমে তিনি দুটি চাকা ঘোরানোর বন্দোবস্ত করেন। ১৮৮৫ সালের ১০ নভেম্বর ডেইমলারের ছেলে পল ওই বাইকটিতে করে ক্যানসটাট থেকে ওন্টারটারকহাইমে পৌঁছেছিলেন। দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল