যা কিছু প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল, প্রথম নয়; তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম। কাজেই প্রথম চিরকালই প্রথম।সরকারি স্বাস্থ্যসেবাসম্রাট অশোকের সময় (খ্রিষ্টপূর্ব ২৭৩ সাল থেকে ২৩২ সাল) ভারতবর্ষে সরকারি অর্থায়নে প্রথম হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। এটি এক অর্থে সরকারিভাবে স্থাপিত বিশ্বের প্রথম হাসপাতালও বটে। তিনি মনে করতেন, চিকিৎসা ও সেবার সুবিধা পাওয়া মানুষের এক ধরনের অধিকার। তিনি তাঁর রাজ্যে ধনী থেকে শুরু করে একজন কপর্দকশূন্য ব্যক্তির জন্যও বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। সম্রাট অশোক ধীরে ধীরে তাঁর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রসারিত করেন। তাঁর রাজ্যের পরিধি ছিল বর্তমান সময়ের আফগানিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত।সম্রাট অশোক কেবল মানুষের জন্যই বিনা মূল্যে স্বাস্থ্যসেবার প্রচলন করেননি। তিনি পশুপাখির চিকিৎসায়ও বিপুল অঙ্কের অর্থ সরকারি কোষাগার থেকে খরচ করার ব্যবস্থা করেছিলেন। তিনি পোষা প্রাণীর বিনা মূল্যে চিকিৎসাসুবিধা নিশ্চিত করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে হাসপাতাল প্রতিষ্ঠিত করেছিলেন। মানুষের পাশাপাশি স্বাস্থ্যসেবা পাওয়া পশুপক্ষীরও যে অধিকারের পর্যায়ে পড়ে, সম্রাট অশোক তা মনে-প্রাণেই বিশ্বাস করতেন। দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল