যা কিছু প্রথম
যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম। কাজেই প্রথম চিরকালই প্রথম।চলচ্চিত্রে সুর-সংগীতচলচ্চিত্রে প্রথমবারের মতো সংগীত সংযোজিত হয় ১৯০০ সালে। স্যালভেশন আর্মি সিরিজের সোলজার্স অব ক্রস ছবিটিতে চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মতো সম্পূর্ণ আলাদাভাবে সুরসংযোজনের কাজ করেছিলেন আর এম ম্যাকন্যালি। এই ছবিটি আরও একটি বিষয়ের জন্য ইতিহাসে আলাদা জায়গা পাচ্ছে। এতে প্রথমবারের মতো একটি দৃশ্যে সত্যিকারের সিংহ ব্যবহার করা হয়েছিল। সিংহের খাঁচার মধ্যে নিহত সেনাদের লাশ ছুড়ে দেওয়া হচ্ছে—এমন একটি দুঃসাহসিক দৃশ্য ওই সময় আলোড়ন তুলেছিল প্রচণ্ড। ১৯০০ সালের সেপ্টেম্বর মাসে মেলবোর্ন টাউনহলে সোলজার্স অব ক্রস মুক্তি পাওয়ার পর ছবিটি অসম্ভব জনপ্রিয়ও হয়েছিল। দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল