যা কিছু প্রথম
যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম। কাজেই প্রথম চিরকালই প্রথম।টিনজাত খাদ্যপ্রাচীনযুগ থেকেই বায়ু-নিরোধক পাত্রে খাদ্যদ্রব্য সংরক্ষণের ব্যাপারটি প্রচলিত ছিল। তবে এ ধরনের পাত্রে খাদ্যদ্রব্য বিক্রির ব্যাপারটি চালু হয় অনেক পরে, ১৭৯০ সালে। ফ্রান্সে নিকোলাস অ্যাপারট নামের খাবার বিক্রির একটি দোকান ওই বছরই প্রথমবারের মতো প্রক্রিয়াজাত মাংস, শাকসবজি ইত্যাদি বিক্রি করা শুরু করে। নিকোলাস অ্যাপারট বায়ুনিরোধক পাত্রেই এই মাংস ও শাকসবজি বিক্রি করত, যা ছিল ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে মুক্ত।এর আগে সতেরো শতকের প্রথম দিকেই কিন্তু খাদ্য সংরক্ষণের উপযোগী পাত্র উদ্ভাবন করেছিলেন পিয়েরে ডুরান্ড নামের এক ফরাসি ভদ্রলোক। তাঁর উদ্ভাবিত পাত্রের ভেতর ছিল একটি টিনের তৈরি প্রলেপ। ১৮১২ সালে ইংল্যান্ডের খাদ্যদ্রব্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান একই সঙ্গে নিকোলাস অ্যাপারটের খাদ্য সংরক্ষণ-প্রক্রিয়া ও পিয়েরে ডুরান্ডের খাদ্য সংরক্ষণ পাত্রের ধারণা অনুসরণ করে প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য বিক্রি শুরু করে। দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল