যা কিছু প্রথম
যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম। কাজেই প্রথম চিরকালই প্রথম।জেলিরুটির ওপর জেলি ছড়িয়ে খেতে কে না ভালোবাসে! বিভিন্ন রং, স্বাদ ও গন্ধের জেলি মানুষের সকাল-বিকেলের প্রতিদিনকার নাশতার অন্যতম অনুষঙ্গ। বিভিন্ন ফলের নির্যাসের সঙ্গে পেক্টিনের সংমিশ্রণে তৈরি জেলি খাদ্য হিসেবেও স্বাস্থ্য-সম্মত কি না, সেটি নিয়ে প্রশ্ন থাকলেও শহুরে মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাসের তালিকায় একটি জায়গা নিজের করেই নিয়েছে এই জেলি।এই জেলি প্রথম তৈরি করা হয় দ্বিতীয় খ্রিষ্টাব্দে। রোমান সম্রাটরা তাদের দৈনন্দিন খাদ্যের তালিকায় এটিকে রাখতেন। ফলের নির্যাসের সঙ্গে রাসায়নিক পদার্থ পেক্টিনের সংমিশ্রণে এটি তৈরি করা হয়। প্রাথমিক যুগে ফলের সঙ্গে মধু মিশিয়ে তা সেদ্ধ করা হতো। এর সঙ্গে ওয়াইন ও ভিনেগারও মেশানো হতো। চিনির সঙ্গে পেক্টিন মিশিয়ে সেই মিশ্রণ মেশানো হতো ওয়াইন ও ভিনেগারমিশ্রিত ফলের নির্যাসের সঙ্গে। এগুলো একসঙ্গে ক্রমাগত জাল দিতে দিতে তৈরি হয়ে যেত সুস্বাদু জেলি। জানা যায়, জেলি উদ্ভাবিত হওয়ার কাছাকাছি সময়েই জ্যামের উদ্ভব হয়েছিল। দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল