যা কিছু প্রথম
যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম। কাজেই প্রথম চিরকালই প্রথম।শাস্তি হিসেবে ক্ষতিপূরণহিতিতাইতস অপরাধীদের সাজা দেওয়ার চেয়ে অপরাধের শিকার ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতেই বেশি আগ্রহী ছিলেন। হিতিতাইতস খ্রিষ্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে বর্তমান তুরস্কের শাসক ছিলেন। এ ব্যাপারে খ্রিষ্টপূর্ব ১৫০০ শতকে হিতিতাইতসের শাসনকালের একটি আইন বিশেষভাবে প্রণিধানযোগ্য। সেই আইনে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে শারীরিকভাবে আঘাত করে এবং আঘাত পেয়ে দ্বিতীয় ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার শুশ্রূষার জন্য অবশ্যই প্রথম ব্যক্তিকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে প্রথম ব্যক্তির জন্য অন্য কাউকে দ্বিতীয় ব্যক্তির সেবক হিসেবে নিয়োগ দেওয়া বাধ্যতামূলক।হিতিতাইতসের শাসনের প্রাথমিক যুগে অপরাধীর সাজা হিসেবে কঠিন সব আইন প্রচলিত ছিল। যেমন: চুরির দায়ে দণ্ডিত ব্যক্তিকে মৌমাছির কামড়ে জর্জরিত হতে হতো। কারা ও মৃত্যুদণ্ড খুবই স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু সামাজিক অগ্রসরতার নিদর্শন হিসেবে হিতিতাইতসই প্রথম তুরস্কে অপরাধের সাজা হিসেবে ক্ষতিপূরণের প্রচলন করেন। দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল