যা কিছু প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল, প্রথম নয়; তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম। কাজেই প্রথম চিরকালই প্রথম।ফুটবলের ‘সকার’ নাম এল কোত্থেকে?ফুটবল খেলাকে অনেক দেশে ‘সকার’ হিসেবে অভিহিত করা হয়। কিন্তু এই ‘সকার’ শব্দটির উদ্ভব কীভাবে হয়েছে, তা নিয়ে রয়েছে দারুণ এক গল্প। অষ্টাদশ শতকে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন তাদের কোনো একটি নথিতে ফুটবলের সংক্ষিপ্ত রূপ বোঝাতে ‘অ্যাসোসিয়েশন’ শব্দের ইংরেজি বানানের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অক্ষরটি ব্যবহার করেছিল (এসওসি)। সেখান থেকেই মূলত ফুটবলকে ‘সকার’ হিসেবে অভিহিত করা শুরু। নামকরণের অনেক আগে থেকেই ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় ফুটবল খেলা অনুষ্ঠিত হতো। তখন ফুটবলে নিয়ম-কানুনের প্রয়োগও খুব একটা ছিল না। এই খেলায় বল ব্যবহার করা হতো; কিন্তু তার আকার ছিল বেশ কিছুটা লম্বাটে; অনেকটা বর্তমানের রাগবি বলের মতো। ১৮১৪ সালে প্রথমবারের মতো চার্টারহাউস ও হ্যারোর মধ্যকার একটি ফুটবল ম্যাচে গোল বল ব্যবহার করা শুরু হয়। ইতিহাসে আছে, চার্টারহাউস ও হ্যারোর মধ্যে অনুষ্ঠিত সেই ফুটবল ম্যাচটি যে নিয়মে অনুষ্ঠিত হয়, তার সঙ্গে বর্তমানের ফুটবল খেলার বেশির ভাগ আইন-কানুনেরই অবিকল মিল রয়েছে।  দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল