যা কিছু প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম। কাজেই প্রথম চিরকালই প্রথম।ক্রীড়া-পরিসংখ্যানপ্রাচীন মিসরে ফারাওদের সময়ে খেলাধুলাকে খুবই গুরুত্ব দেওয়া হতো। ফারাওরা বিশ্বাস করতেন মানসিক প্রশান্তি আর শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। ফারাওরা নিজেরাও নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার মাধ্যমে এর পৃষ্ঠপোষকতায় রাখতেন অগ্রণী ভূমিকা। ফারাওদের মধ্যে খেলাধুলা নিয়ে ছিল দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা। প্রত্যেক ফারাওই নিজের ক্রীড়াশৈলীর মাধ্যমে পূর্ববর্তীজনকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন। এ জন্য প্রাচীন মিসরে খেলাধুলাসংক্রান্ত পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বের সঙ্গে সংরক্ষণ করা হতো। জানা যায়, খ্রিষ্টপূর্ব ১৫৫০ সালের দিকে প্রথমবারের মতো খেলাধুলাসংক্রান্ত পরিসংখ্যান সংরক্ষণ শুরু হয়।