যা কিছু প্রথম
সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটা সাধারণ পরিণতি হচ্ছে একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ আজ হোক, কাল হোক, কেউ না কেউ এই রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম, কাজেই প্রথম চিরকালই প্রথম। রান্নাবান্নার বইপ্রথিতযশা গ্রিক চিকিৎসক হিপ্পোক্রেটিস (৪৬০-৩৫৭ খ্রিষ্টপূর্ব) মনে করতেন, খাবার-দাবার মানুষের স্বাস্থ্য রক্ষায় ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই হিপ্পোক্রেটিস সেই সময়ের চিকিৎসা-জগতের সবচেয়ে খ্যাতিমান প্রতিষ্ঠান গ্রিক মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। রোগমুক্ত থাকতে সঠিক খাদ্য গ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহু লেখালেখি প্রকাশ করা হয়। এসব পঞ্চম ও চতুর্থ খ্রিষ্টপূর্ব সময়ের কথা। হিপ্পোক্রেটিসের প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত খাদ্য গ্রহণকে ঝুঁকিপূর্ণ বলে সব সময়ই সমালোচনা করা হতো।এ ছাড়া খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকে গ্রিক পুষ্টিবিদ ডিফিলাস একটি বই লেখেন ফুড ফর দ্য ওয়েল অ্যান্ড সিক। এতে তিনি খাদ্যদ্রব্যের বিশাল এক তালিকা তুলে ধরেন। সেই সঙ্গে এগুলোর পুষ্টিগুণ, উপকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও আলোচনা করেন। তবে বইটি এখন আর পাওয়া যায় না।খাদ্য প্রস্তুত প্রণালী-সংক্রান্ত বইপ্রাচীন গ্রিসের বড় বড় পাচকেরা খ্রিষ্টপূর্ব চার শতক থেকে রান্নাবান্না নিয়ে বই লিখতে শুরু করেন। সর্বপ্রথম এ-সংক্রান্ত লিখিত যে বইটি পাওয়া যায়, তা ছিল মিথাকাস নামের এক পাচকের লেখা। এটির নাম ছিল দ্য সিসিলিয়ান কুক। বইটি মূল গ্রিসে খুবই জনপ্রিয় ছিল। এমনকি প্লেটো পর্যন্ত এটির প্রশংসা করেছিলেন। ওই সময় সিসিলি সুস্বাদু খাবারের জন্য খুবই বিখ্যাত ছিল। তবে এসব প্রাচীন রেসিপির বই আজ আর পাওয়া যায় না।রান্না শেখার স্কুলমিথাকাসের সমসাময়িক আরেকজন খ্যাতিমান গ্রিক পাচক ছিলেন থার্পসন। তিনি প্রথম রান্নাবান্না শেখার একটি স্কুল প্রতিষ্ঠা করেন। স্কুলটি চালানোর সময় তিনি গ্যাস্ট্রোনমি নামে রান্নাবিষয়ক একটি বই লেখেন। এতে তিনি বিভিন্ন ধরনের খাদ্য উপকরণ, এগুলো কোথা থেকে এসেছে এবং এগুলোর প্রস্তুতপ্রণালি নিয়ে আলোচনা করেন।খাদ্য সরবরাহ-সংক্রান্ত বই রোমান লেখক মাতিয়াস খ্রিষ্টপূর্ব প্রথম শতকে খাদ্য সরবরাহ-সংক্রান্ত একটি বই লেখেন। এতে তিনি রান্নার বিভিন্ন দিক, খাবার পরিবেশনকারী, খাবার পরিবেশনরীতি নিয়ে আলোচনা করেন।খাবারের মেন্যুখ্রিষ্টপূর্ব পঞ্চম শতকে গ্রিসে খাবারের টেবিলে কী কী খাবার রাখা আছে, তার একটি তালিকাও টেবিলে রাখার রীতি চালু হয়। সেখান থেকেই আজকের হোটেল-রেস্টুরেন্টে খাবারের মেন্যু বা তালিকা রাখার প্রচলন শুরু।(সূত্র: দি বুক অব ফার্স্ট)ভাষান্তর: ইসরাত জাহান