যা কিছু প্রথম
সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটা সাধারণ পরিণতি হচ্ছে একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ, আজ হোক, কাল হোক, কেউ না কেউ এই রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম, কাজেই প্রথম চিরকালই প্রথম। আমলাতন্ত্র‘আমলাতন্ত্র’ এ দেশে বহুল ব্যবহূত একটি শব্দ। আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড হয় বাধাগ্রস্ত। আমলাতান্ত্রিক মারপ্যাঁচ দিয়ে এ দেশের সরকারগুলো অনেক অপ্রিয় কাজ সহজেই করে ফেলে। রাজনীতিবিদেরাও কোনো ব্যাপারে অসফল হলে সরাসরি আমলাতন্ত্রের ঘাড়ে সেই দোষ চাপিয়ে দেন। সরকারের কর্মকাণ্ড পরিচালনায় দাপ্তরিক কার্যক্রম যাঁরা করেন, তাঁদের আমলা বলা হয়—এটা আমরা সবাই জানি। এই আমলাতন্ত্রের প্রথম উদ্ভব হয় খ্রিষ্টপূর্ব ৩৫০০ সালে প্রাচীন মিসরে। ফারাওদের সরকারব্যবস্থায় আমলাতন্ত্রের প্রচ্ছন্ন প্রভাব বিদ্যমান ছিল। সে সময় মিসরে সরকারব্যবস্থা পরিচালিত হতো দুটি উপায়ে। একটি ছিল কেন্দ্রীয় ব্যবস্থা ও অপরটি ছিল স্থানীয় প্রশাসনিক ব্যবস্থা। এই দুটি ব্যবস্থাতেই ফারাওদের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতেন সরকারি কর্মকর্তারা। কেন্দ্রীয় প্রশাসন সরাসরি ফারাওদের রাজ্য পরিচালনার নীতি নিয়ে কাজ করতেন। স্থানীয় প্রশাসনের কাজ ছিল বিভিন্ন আইনি পদক্ষেপ গ্রহণ ও প্রজাদের কাছ থেকে কর আদায়। এই দুটি প্রশাসনিক ব্যবস্থার অধীনে কাজ করতেন কয়েক শ সরকারি কর্মকর্তা। সবচেয়ে মজার ব্যাপার, আজকের মতো সে সময়ও এই কর্মকর্তাদের পদোন্নতি ও পদাবনতি হতো ফারাওদের পছন্দ-অপছন্দ ও একান্ত ইচ্ছায়। অদক্ষ ও ফারাওদের সুদৃষ্টি থেকে দূরে সরে যাওয়া কর্মকর্তাদের সে সময়ও কাজ না দিয়ে বসিয়ে রাখা হতো, যাকে আজকের দিনে বলা হয় ওএসডি।ব্যালট পেপারনির্বাচনে প্রথম ব্যালট পেপার ব্যবহূত হয় অস্ট্রেলিয়াতে। সেই হিসাবে ব্যালট পেপারের প্রথম ব্যবহার কিন্তু বেশি দিন আগের নয়। ১৮৫৮ সালে দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি স্থানীয় নির্বাচনে প্রথম প্রার্থীর নাম ছাপা ব্যালট পেপার প্রবর্তিত হয়। পৃথিবীর প্রথম ব্যালট পেপারের প্রবর্তন করেন ডব্লিউ আর বুথবাই নামের এক ব্যক্তি।ভোটকেন্দ্র১৮৫৬ সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে প্রথমবারের মতো আলাদা ভোটিং বুথে নির্বাচন অনুষ্ঠিত হয়। বুথ হচ্ছে আলাদা জায়গা, যা কোনো পর্দা বা অন্য কিছু দিয়ে ঢাকা থাকে। যেখানে ভোটাররা অন্যের দৃষ্টি এড়িয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন। আলাদা ভোটিং বুথ প্রথম আবিষ্কার করেন উইলিয়াম নিকলসন। ভিক্টোরিয়ার এই নির্বাচনটিই ছিল গোপন ব্যালটে অনুষ্ঠিত পৃথিবীর প্রথম নির্বাচন। ভাষান্তর: নাইর ইকবালসূত্র: বুক অব ফার্স্ট