যা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীজুড়ে প্রতিদিন গুগলে খোঁজা হচ্ছে কোটি কোটি শব্দ। তার ভেতর সবচেয়ে বেশি যে শব্দগুলো এ সময়ে খোঁজা হয়েছে সেগুলো দেখা যাক গুগল ট্রেন্ডস থেকে। মিশেল ওবামা (১,০০০,০০০+ হিট) দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হওয়া মিশেল ওবামা শপথপাঠের সময় কী পরবেন, কীভাবে সাজবেন জানতে গুগলে সার্চ চলছিল। বিয়ন্স নোয়েলস (২০০,০০০+ হিট) অভিষেক ২০১৩-এ বিয়ন্স জাতীয় সংগীত পরিবেশন করে সবাইকে তাক লাগিয়ে দিলেও পরমুহূর্তে জানা যায় তিনি লিপ সিঙ্ক করেছিলেন। সোফিয়া হক (৫০,০০০+ হিট) ভারতীয় অভিনেত্রী, ভিজে ও মডেল সোফিয়া হক ১৭ জানুয়ারি লন্ডনে মারা যান। লোন স্টার কলেজ (৫০০,০০০+ হিট) এই কলেজের নর্থ হ্যারিস ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে আহত হয়ে ৪ জন হাসপাতালে ভর্তি হয়। বিগ বস ৬ (১০০,০০০+ হিট) টেলিভিশন রিয়ালিটি শো বিগ বস ৬ বিজয়ী কে হবে, তা নিয়ে নানা গুজব রটেছিল। উরভাসি ধোলাকিয়া জেতেন এ বছর।