যা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীজুড়ে প্রতিদিন গুগলে খোঁজা হচ্ছে কোটি কোটি শব্দ। তার ভেতর সবচেয়ে বেশি যে শব্দগুলো এ সময়ে খোঁজা হয়েছে, সেগুলো দেখা যাক গুগল ট্রেন্ডস থেকে। বিওন্সে সুপারবোল ১,০০০,০০০+ সার্চযুক্তরাষ্ট্রে রাগবি সুপারবোলের হাফটাইমে বিওন্সে তার পুরোনো দল ডেস্টিনিস চাইল্ডের মিচেল উইলিয়ামস এবং কেলি রোল্যান্ডস সঙ্গে যৌথভাবে সংগীত পরিবেশন করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন।রিচার্ড দ্য থার্ড ২,০০,০০০+ সার্চলিসেস্টারে গাড়ি পার্কিংয়ের নিচ থেকে উদ্ধার হওয়া কঙ্কালের ধ্বংসাবশেষ যে রাজা রিচার্ড দ্য থার্ডের, তা ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে। ইতিহাসবিদ থেকে শুরু করে প্রত্নতত্ত্ববিদ—সব মহলে দারুণ হইচই এ নিয়ে।বিশ্বরুপম ২০,০০০+ সার্চকামাল হাসান পরিচালিত বহুভাষী সিনেমা বিশ্বরুপম তামিলনাড়ুতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তামিল নাডুর মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বিশ্বরুপম-এর বিরুদ্ধে মুসলমান জনগোষ্ঠীর প্রতিক্রিয়ায় সরকার এই সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য হয়েছে।ব্ল্যাকবেরি ১০ ২০,০০০+ সার্চব্ল্যাকবেরি তার নতুন অপারেটিং সিস্টেম ব্ল্যাকবেরি ১০ নতুন মোড়কে বাজারজাত করেছে। জি১০ এবং কিউ১০ মডেলের ব্ল্যাকবেরি ফোনে এই অপারেটিং সিস্টেম পাওয়া যাবে।