যা চলছে গুগল-এ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীজুড়ে প্রতিদিন গুগলে খোঁজা হচ্ছে কোটি কোটি শব্দ। তার ভেতর সবচেয়ে বেশি যে শব্দগুলো এ সময়ে খোঁজা হয়েছে, সেগুলো দেখা যাক গুগল ট্রেন্ডস থেকে। ৃঅস্কার ২০১৩ (২,০০০,০০০+ সার্চ)গত সপ্তাহজুড়েই অস্কারজ্বরে কাঁপছিল পুরো বিশ্ব। সোমবার তারায় তারায় খচিত হলিউডেরডলবি থিয়েটারে জমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হয় ৮৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডেচূড়ান্ত বিজয়ীর নাম। বিজয়ীদের সম্পর্কে জানতে হুমড়ি খেয়ে পড়েছিল ইন্টারনেটব্যবহারকারীরা।গুগল গ্লাস (২০০,০০০+ সার্চ)মার্চ মাস থেকেই এক হাজার ৫০০ ডলার দামে বিক্রি শুরু হচ্ছে সার্চ জায়ান্ট গুগলের নতুন পণ্য ‘গুগলগ্লাস’। তাই প্রযুক্তিপ্রেমীরা এখন থেকেই নিয়মিত খোঁজখবর রাখছেন।ভূমধ্যসাগরীয় ডায়েট (১০০,০০০+ সার্চ)ভূমধ্যসাগরীয় খাবার খেলে হার্ট অ্যাটাক আর স্ট্রোকের ঝুঁকি ৩০ শতাংশ কমে যায়। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে এমনখবর প্রকাশের পর হূদয়বানেরা খুঁজতে থাকেন ভূমধ্যসাগরীয় রেসিপি।জেনিফার লরেন্স (৫০০,০০০+ সার্চ) অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার নেওয়ার জন্য জেনিফার যখন মঞ্চে উঠবেন, তখন তার পা গাউনে লেগে হালকা হোচট খান তিনি। ভারতের রেল বাজেট (১০০,০০০+ সার্চ)ভারতে পরিবহন খাতে রেল জনপ্রিয়। তাই ২০১৩ সালের রেল বাজেট নিয়ে ভারতবাসী যে ব্যাপক উৎকণ্ঠায় ছিল, সেটা খোঁজাখুঁজির পরিমাণ দেখলেই বোঝা যায়।