যা নিয়ে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-পাকিস্তান বিভক্তির মূল নায়কজামিলুর রেজা চৌধুরী তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগে অধ্যাপনা করেছেন বহুদিন। বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাকের উপাচার্যের পদ থেকে সম্প্রতি অব্যাহতি নিয়েছেন।জিন্নাহ—ইন্ডিয়া পার্টিশন ইনডিপেন্ডেন্স যশবন্ত সিংয়ের লেখা জিন্নাহ—ইন্ডিয়া পার্টিশন ইনডিপেন্ডেন্স বইটি পড়ছি। বইটির মাধ্যমে নানা ধরনের নতুন বিষয় সম্পর্কে অবগত হচ্ছি। আমরা সব সময় জেনে এসেছি, ভারত-পাকিস্তান বিভক্তির মূল নায়ক ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। কিন্তু বইটি থেকে জানতে পারছি, কোনো কোনো ক্ষেত্রে নেহরু বা অন্য কংগ্রেসনেতাদেরও ভূমিকা রয়েছে। ১৯৪৭-এর দেশ বিভাগ নিয়ে আমি সব সময় পড়াশোনা করছি। এবং সব সময়ই নতুন কিছু না কিছু জানতে পারছি।সন্ধ্যা মুখার্জি ও হেমন্তের গানআমার দিন শুরু হয় গান শুনে। বাংলাদেশের কোনো একটি টিভি চ্যানেলে সকালে গানের অনুষ্ঠান হয়। আমি সেই অনুষ্ঠানটি দেখি এবং গান শুনি। রাতে ঘুমাতে যাওয়ার সময়ও আমি গান শুনি। আমার মোবাইল ফোনে অনেক গান ডাউনলোড করা আছে। সেগুলো শুনি। তবে নিয়মিত শুনি সন্ধ্যা মুখার্জি ও হেমন্তের গান। চার্চিল হেরে গেলেনআমার ছবি দেখা হয় মেয়ের সঙ্গে অথবা কোথাও যাওয়ার সময় উড়োজাহাজে। কিছুদিন আগে আমেরিকা যাওয়ার সময় দেখলাম ইনটু দ্য স্ট্রম। এটা উইনস্টন চার্চিলকে কেন্দ্র করে নির্মিত। ছবিটিতে দেখলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাফল্যের পরও কীভাবে চার্চিল নির্বাচনে হেরে গেলেন।ঘুম ভাঙিয়েছে মুসার এভারেস্ট জয়ের খবরগত দুই সপ্তাহের মধ্যে আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে যে বিষয়টি তা হলো মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়। মুসা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। এভারেস্টে যাওয়ার আগে স্ত্রী ও ছেলেসহ আমার কাছে দেখা করতে এসেছিল। মুসার খবরটি পাওয়ার দুই দিন আগেই আমি সর্বশেষ খবর জানার চেষ্টা করেছিলাম, তখন কিছু জানতে না পারলেও দুই দিন বাদে ২৪ মে আমার স্ত্রী আমার ঘুম ভাঙিয়েছে মুসার এভারেস্ট জয়ের খবর দিয়ে। গ্রন্থণা: ফারহানা আলম