যা নিয়ে আছি
সিনেমার মধ্যেই বসবাসতানভীর মোকাম্মেল, পড়াশোনা ইংরেজি সাহিত্যে। প্রথম জীবনে কিছুদিন করেছেন সাংবাদিকতা। কাজ করেছেন বাংলাদেশের ভূমিহীন কৃষকদের জন্য। তবে চলচ্চিত্রের কারিগর হিসেবেই তিনি অধিক পরিচিত। পাঁচটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন বেশ কিছু পুরস্কার।মনকাড়া বইএই মুহূর্তে‘চার্চিলস সিক্রেট ওয়ার’ নামে পঞ্চাশের মন্বন্তরের ওপর একটা মনকাড়া বই পড়ছি। জার্মানপ্রবাসী বাঙালি গবেষক ‘মধুশ্রী মুখার্জির’ অত্যন্ত পরিশ্রমী ও গবেষণালব্ধ একটা বই এটা, যেখানে তেতাল্লিশের দুর্ভিক্ষের কারণগুলো তুলে ধরা হয়েছে। এ ছাড়া ‘১৯৭১’ নামের প্রামাণ্যচিত্রটির ধারাবর্ণনা লেখার জন্য মুক্তিযুদ্ধের ১৫ খণ্ড, যা আগেও পড়তে হয়েছিল, এখন আবার পড়ছি।জেগে থাকি গানের সঙ্গেগান তো সারাক্ষণই শোনা হয়। আসলে যতক্ষণ জেগে থাকি কোনো না কোনো গান, বা সঠিক বললে, কোনো না কোনো সুর আমার ঘরে বাজতেই থাকে। কী গান শুনব, সেটা সেই সময়ের মানসিক অবস্থার ওপর নির্ভর করে। কখনো বাণীপ্রধান গান, রবীন্দ্রসংগীত কিংবা লালনগীতি বা অন্যান্য বাউল-ফকিরের গান, কখনো বা কেবলই সুর, কোনো বিশেষ রাগের সেতার বা সরোদ, কখনো বা পাশ্চাত্যের কোনো ধ্রুপদি সংগীত, এক্ষেত্রে বেশির ভাগই মোজার্ট শোনা হয়।নানা রকম সিনেমাপেশাগত কারণে আমাকে সিনেমা দেখতে হয়। আসলে সিনেমার মধ্যেই আমার বসবাস। নানা রকম ছবিই আমার দেখা হয়। সর্বশেষ যে ছবিটা ভালো লেগেছে তা হচ্ছে, অ্যাঁলা রেনের নাইট অ্যান্ড ফগ নামের একটা স্বল্পদৈর্ঘ্যের প্রামাণ্য ছবি। জার্মান কনসেনট্রেশন ক্যাম্পগুলোর ওপর ছবি, যেসব ক্যাম্পে ৬০ লাখ ইহুদি ও অন্যান্য মানুষকে হত্যা করা হয়েছিল। খুবই শক্তিশালী একটি প্রামাণ্যচিত্র। এ ছাড়া সম্প্রতি দেখলাম আব্বাস কিয়ারোস্তামির ফাইভ ছবিটি।কয়েকজনে বসে গল্পখুবই ব্যস্ততার মধ্যে সময় কাটে, তাই আড্ডা দেওয়ার সময় মেলে না। তা ছাড়া কর্মহীন আড্ডা আমি তেমন পছন্দও করি না। তবে ইংরেজি বিভাগের সতীর্থদের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে। মাঝেমধ্যে কয়েকজন বসে গল্প করি। সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার