যা নিয়ে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চ আমাকে বাঁচিয়ে রেখেছেআলী যাকের: নাট্যব্যক্তিত্ব। টিভি নাটক ও মঞ্চ—দুই মাধ্যমেই কাজ করেন। তবে মঞ্চ তাঁর রক্তের সঙ্গে মিশে আছে। ছবি তুলতেও ভালোবাসেন। একটি বিজ্ঞাপন নির্মাণ সংস্থার দায়িত্বে রয়েছেন। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একুশে পদকসহ বেশ কিছু পুরস্কার। ঢেউয়ের মতো ভাসিয়ে নিয়ে যায়একসঙ্গে বেশ কয়েকটি বই পড়ি। বর্তমানে পড়ছি রবীন্দ্রনাথের দর্শন, ধর্ম, সাহিত্য ও সমাজচিন্তা নিয়ে একটি বই। ছয় খণ্ডের রবীন্দ্র রচনা সংকলন বিশ্বভারতী, রবীন্দ্রভবনের অর্থানুকূল্যে প্রকাশিত। বইটিতে রবীন্দ্রনাথের নিজের ভাবনার কথা, কখনো নিজের বয়ানে, কখনো বা সমালোচকদের বয়ানে এসেছে। নিয়মিত পড়ি দেশ পত্রিকার ছোটগল্প। এ ছাড়া মাত্র পড়ে শেষ করেছি অমিতাভ ঘোষের সি অব পপিজ। এই বইটি যেন সাগরের বিশাল ঢেউেয়ের মতো আমাকে ভাসিয়ে নিয়ে যায়।রাতে ধ্রুপদিসংগীতগান যখন শুনি, খুব মন দিয়েই শুনি। গানের কথা হূদয়ে ধারণ করতে চাই। দিনের শুরু হয় গান শোনার মধ্য দিয়ে। গান শান্তির পরশ বুলিয়ে দেয়। তবে রাতে বেশির ভাগ সময় ধ্রুপদিসংগীত শুনি। রবীন্দ্রসংগীত শুনি কারণে-অকারণে। দেশি শিল্পীদের মধ্যে রেজওয়ানা চৌধুরী বন্যা আর মিতা হকের গান ভালো লাগে। ভারতীয় শিল্পী লোপামুদ্রার গান ও কথা—দুটিই ভালো লাগে।পরিমিতিবোধসিনেমা খুব বেশি দেখা হয় না। তার পরও অপর্ণা সেনের দি জাপানিজ ওয়াইফ ভালো লেগেছে। তবে মিস্টার অ্যান্ড মিসেস আয়ার সিনেমাটা অসাধারণ লেগেছে। এই সিনেমা দেখলে বোঝা যায়, পরিচালক হিসেবে অপর্ণা সেনের পরিমিতিবোধটা কত প্রবল। ঋতুপর্ণ ঘোষের বাড়িওয়ালী বাস্তবসম্মত সিনেমা। অনেকবার দেখেছি। সিনেমা নিয়মিত না দেখলেও মঞ্চনাটক দেখি প্রায়ই।মঞ্চ বাঁচিয়ে রাখেঅভিনয়ের কথা বললে নিঃসন্দেহে বলতে হয় মঞ্চের কথা। টেলিভিশনে অভিনয় করার সময় হয় না। সিরিয়াল কিংবা ধারাবাহিকে পারি না, এক ঘণ্টার নাটকে মাঝেমধ্যে অভিনয় করি। তবে মঞ্চে এখনো নিয়মিত কাজ করছি। মঞ্চই আমাকে বাঁচিয়ে রেখেছে। এখনো অপেক্ষায় থাকি, কবে শো শুরু হবে। অভিনয় করার পরে এখনো যে অনুভূতি জাগে; মনে হয়, এই সময়টাকে শুধু ধরে রাখি। ছবি তুলতে গেলে আলো-ছায়ার রহস্য আমাকে বরাবরই আকৃষ্ট করে। তাই চলতে গেলে ক্যামেরা সঙ্গী হয়।বাস্তব বিষয়ের বিমূর্ত প্রতিফলনসম্প্রতি বাংলাদেশের তরুণ চিত্রশিল্পীদের আঁকা ছবির প্রদর্শনী দেখেছি, ‘টেন ইয়াং পেইন্টারস অব বাংলাদেশ’। ছবি বিমূর্ত কিংবা বাস্তবসম্মত, আমার কাছে তার চেয়ে বড় বিষয় হলো, বাস্তবসম্মত কোনো ছবি যদি আমার মধ্যে বিমূর্ত ভাবনার সৃষ্টি করে, তাতেই আমি শিহরিত হই। সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার