যা নিয়ে আছি
সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী। ২০০৯ সালে তিনি বিশ্বের পরিবেশবিষয়ক অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার, গোলম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ পান। চলতি বছরের র্যামন ম্যাগসাইসাই পুরস্কারেও ভূষিত হন তিনি। পরিবেশ বিনষ্টকারী অবৈধ আবাসন ব্যবসা ও জাহাজভাঙা শিল্পের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্ছার কণ্ঠ হিসেবে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে যাচ্ছেন এই পরিবেশবিদ। হঠাৎ করে হিমুর বিয়েআইনের বইই বেশি পড়ি। বিদেশি আইনের বই ও বিচার-সংক্রান্ত নথি পড়তে হয়। গল্প-উপন্যাস বলতে সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপধ্যায় ও হুমায়ূন আহমেদের বই আমাকে টানে। একসময় হুমায়ূন আহমেদের বই অনেক বেশি পড়তাম। তিনি মারা যাওয়ার পর তাঁর পুরোনো বেশকিছু বই পড়েছি। যেমন—হঠাৎ করে হিমুর বিয়ে উপন্যাসটি পড়লাম। খুবই ভালো লাগল। এ ছাড়া সমসাময়িক জার্নালগুলো পড়ার চেষ্টা করি। অরুন্ধতী রায় ও বন্দনা শিবার সামাজিক ও অর্থনৈতিক বিষয়ের ওপর লেখা প্রবন্ধগুলো নিয়মিত পড়ি। এখন পড়ছি স্টকহোম ইনস্টিটিউটের ক্লাইমেট চেইঞ্জ থেকে সম্প্রতি প্রকাশিত জলবায়ু পরিবর্তন বিষয়ে একটি প্রতিবেদন। পুরোনো দিনের গানসারাক্ষণই গান শুনি। পুরোনো দিনের গান বেশি শোনা হয়। রিমিক্স গানও শুনি। শাহানা বাজপাইর রবীন্দ্রসংগীতের যে অ্যালবামটি বের হয়েছে, তা নিয়মিত শুনছি। শাহনাজ রহমতউল্লাহর দেশাত্মবোধক গান ও ফরিদা পারভিনের লালনগীতি ভালো লাগে। নূরলদিনের সারা জীবন আমি ও আমার বর-বাচ্চারা একসঙ্গে বসে প্রায়ই দেশি-বিদেশি চলচ্চিত্র দেখি। আমির খানের তারে জামিন পার চলচ্চিত্রটি খুবই ভালো লেগেছে। নাট্য অভিনেত্রী শারমিন লাকি একসময় আমার সহকর্মী ছিলেন। ও প্রায়ই বেইলি রোডে নাটকের টিকিট দিত। তখন প্রচুর নাটক দেখা হতো। নূরলদিনের সারা জীবন নাটকটি আমাকে খুব আলোড়িত করেছিল। প্রিয় ক্যালিগ্রাফিবেঙ্গল গ্যালারিতে প্রায়ই যাই। ফেরদৌসী প্রিয়ভাষিণীর প্রদর্শনীগুলো কখনো মিস করি না। কার্টুন প্রদর্শনী হলেও যাই। শিল্পকলা একাডেমীতে সুমনা হকের চিত্র প্রদর্শনী কখনো মিস করি না। সাইফুল ইসলামের ক্যালিগ্রাফি খুব ভালো লেগেছে।শুধু পরিবারের সদস্যরা থাকবেআমার কোনো অবসর নেই। কাজের উদ্দেশ্যে গেলে বেড়ানো হয়। একটা সময় সমুদ্র ও পাহাড় খুব ভালো লাগত। এ বছর রিও সম্মেলনে যোগ দিতে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে যাওয়া হয়। এই শহরের সমুদ্র, পাহাড় ও মানুষ সবকিছুই অদ্ভুত ভালো লেগেছে। নিয়মিত বেড়ানোর জন্য সবচেয়ে ভালো লাগে নেপাল। কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার রাস্তাটি চোখ ধাঁধানো সুন্দর। শুধু পরিবারের সদস্যরা থাকবে, অন্য কেউ থাকবে না। এমনভাবে শুধু একবার থাইল্যান্ড চিয়াংমাই এলাকায় বেড়াতে গিয়েছিলাম। সাক্ষাৎকার গ্রহণে: ইফতেখার মাহমুদ