যাচ্ছে উড়ে কবির খাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথায় যেন যাচ্ছি একা—কোন দিগন্তেফিরে তাকাই পেছনে নাই অন্য কেহহাওয়ায় দুলছি—হাওয়ায় ফুলছি, তোমার স্নেহযেন আমায় জড়িয়ে আছে।পা দু’খানিকাঁপছে ভীষণ থরথরিয়ে ঝরঝরিয়ে ঝরছে পাতা,চোখের সামনে যাচ্ছে উড়ে আমার খাতা।কাব্য লেখায় নাব্য আমি আর কিছুকালআমার গেল ছেলেখেলায় সন্ধ্যা-সকালএখন হাতের মুঠো খুলে দেখছি রে ভাইকেবল আছে আয়ুরেখা আর কিছু নাই।সোনার টাকার গন্ধ তো নাই, ছন্দে জাগা—হাওয়ার কাছে যেন হাওয়ায় ভিক্ষা মাগা।টাকা তো নয় হাতের তালু—গাছের পাতা, ঝরঝরিয়ে থরথরিয়ে কবির খাতা।কাঁপছে এমন অসম্ভবের সামনে যেমন দাঁড়ায় কবি দাঁড়ায় ছবি হাওয়ার ভেতর,আমিই দেখি; দৃশ্যটা হোক শিক্ষা আমার।সামনে আমার নৌকাখানি ভাসছে জলেআমি যাব বহুদূরের চরাঞ্চলে।সেখানে কি আমার তবে শেষ ঠিকানা?হয়তো আছে আমার গৃহ আর বিছানা।