প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোমার সুরেই বাজি গান
শিস হয়ে ধু ধু এই মথে
পাতায় বোঁটার নীরবতা
একাকিনী বনতল, পথে।
কখনো দুপুর এলে ভাবি
শাদা ফুল কেন এত ধীর!
মনে হয় ডাক-হরকরা
হেলে থাকে ছায়া-ফ্যালাসির।
আমি কি নিজের ভারে নত
গরাদের প্রিয় কোনো শিক!
বহন করেছি অবিরাম
বধিরতা ছাওয়া দশদিক।
ঠোঁটভরা মাথা নিয়ে তার
মাছরাঙা বসে আছে নীলে
এ গমন বহুদূর হাওয়া—
বাঁশপাতা, একা ঝরেছিলে!