মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা চার বছরের জন্য নির্বাচিত হন। একজন নির্বাচিত প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদের জন্য নির্বাচিত হতে পারেন। পৃথিবীর মহাশক্তিধর এই রাষ্ট্রের প্রথম নির্বাচিত প্রেসিডেন্টের নাম জর্জ ওয়াশিংটন। তিনি দুই মেয়াদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট দুই মেয়াদের জন্য নির্বাচিত হলেও এককালে ব্যাপারটি নির্দিষ্ট ছিল না। যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্ট তিন মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। তিনি চতুর্থবারের মতোও নির্বাচিত হয়েছিলেন, কিন্তু নির্বাচনের পর দায়িত্ব নেওয়ার আগেই তিনি মারা যান। ১৯৫১ সালে যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্টদের সর্বোচ্চ মেয়াদ দুবার করা হয়। যুক্তরাষ্ট্রে দুই প্রধান রাজনৈতিক দল ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টি। এই দুই দলের মধ্য থেকেই পালাক্রমে প্রতিবার প্রেসিডেন্ট নির্বাচিত হন।ওয়ার্ল্ড অব ফ্যাক্টস অবলম্বনে তানজিলা ইউসুফজাই