যুক্তরাষ্ট্রের ভিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শতাব্দীতে বিভিন্ন সময়ে আমেরিকার জন্য মাথাব্যথা ও হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তের কজন রাষ্ট্রনায়ক, কমিউনিস্ট নেতা কিংবা তাদের ভাষায় সন্ত্রাসী ও স্বৈরাচারী—তাঁদেরই কয়েকজনের পরিচয় এখানে তুলে ধলা হলো রাফায়েল বিদেলাআর্জেন্টিনার সামরিক জান্তা ও স্বৈরশাসক। সত্তরের দশকে এই বিদেলা আর্জেন্টিনার রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে এক ‘যুদ্ধের’ সূচনা করেন। ইতিহাসে এই যুদ্ধকে ‘ডার্টি ওয়ার’ হিসেবে অভিহিত করা হয়। ১৯৮১ সাল পর্যন্ত বিদেলা আর্জেন্টিনা শাসন করেন। এ সময়ের মধ্যে প্রায় ১২ হাজার রাজনৈতিক কর্মী দেশটিতে নিহত হন। ২০১১ সালের ডিসেম্বর মাসে মানবতার বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।বেনিত্তো মুসোলিনি (১৮৮৩-১৯৪৫)মুসোলিনিকে বলা হয় ফ্যাসিবাদের জনক। তিনি আক্ষরিক অর্থেই ফ্যাসিবাদী কায়দায় ইতালি শাসন করেছিলেন। তিনি তাঁর দেশের মানুষকে দুটো ভয়াবহ প্রাণঘাতী যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিলেন। মুসোলিনির শাসনামলে ইতালিতে কোনো রাজনৈতিক স্বাধীনতা ছিল না। তাঁর প্রত্যক্ষ ইন্ধনে হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করা হয়েছিল।অ্যাডলফ হিটলার (১৮৮৯-১৯৪৫)১৯৩৩ সালে জার্মানির রাষ্ট্রক্ষমতায় এসে ১৯৪৫ সালের মধ্যে ইউরোপে একের পর এক রাষ্ট্রে আগ্রাসন চালিয়ে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেন। মহাযুদ্ধের সময় তিনি প্রায় ৬০ লাখ ইহুদিকে অত্যন্ত নির্মম কায়দায় হত্যা করিয়েছিলেন। মাও সে-তুং (১৮৮৩-১৯৭৬)চীনের কমিউনিস্ট বিপ্লবের নেতা মাও সে-তুং ১৯৪৯ সালে দেশটিতে বিপ্লবের সূচনা করেন। তিনি পশ্চাৎপদ চীনকে আধুনিক একটি রাষ্ট্রের দিকে ধাবিত করেন। তবে তিনি তাঁর বিপ্লব সফল করতে চীনে একদলীয় ও একনায়কতান্ত্রিক শাসন পরিচালনা করেন। এখনো চীন মাও সে-তুংয়ের নীতি অনুসরণ করেই বিশ্বের অন্যতম সেরা অর্থনৈতিক শক্তি হিসেবে পরিচিতি পেয়েছে।যোসেফ স্তালিন (১৮৭৮-১৯৫৩) সাবেক সোভিয়েত ইউনিয়নকে তিনি ৩০ বছর শাসন করেছিলেন। এ সময় সোভিয়েত ইউনিয়ন পরিণত হয়েছিল বিশ্বের অন্যতম শক্তিতে। তাঁর আমলে সোভিয়েত ইউনিয়নে শিল্প বিপ্লব সৃষ্টি করেছিলেন।সাদ্দাম হোসেন (১৯৩৭-২০০৬)আরব জাতীয়তাবাদী নেতা সাদ্দাম হোসেন দীর্ঘ ২৪ বছর ইরাক শাসন করেন। ১৯৮০ সালে ইরানের সঙ্গে যুদ্ধ ও ১৯৯০ সালে কুয়েত আক্রমণ করে তিনি বিশ্ববাসীর কাছে একজন যুদ্ধবাজ নেতা হিসেবে আবির্ভূত হন। উপসাগরীয় যুদ্ধে ইরাক পরাজিত হলে ১৯৯১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ইরাকের ওপর চলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। ২০০৬ সালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। ফাঁসিকাষ্ঠেও মনোবলে অবিচল থেকে তিনি স্মরণীয় হয়ে আছেন।ওসামা বিন লাদেন ওসামা বিন লাদেন কোনো রাষ্ট্রনেতা ছিলেন না, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান শত্রুতে পরিণত হন ২০০১ সালে নিউইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর। দীর্ঘ আট বছরের অভিযানের পর যুক্তরাষ্ট্র মাত্র কয়েক দিন আগে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিন লাদেনকে হত্যা করে।  নাইর ইকবাল সূত্র: ওয়াশিংটন পোস্ট