যুক্তিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই বলে ভোরের মানে পাখির গানে শুরু

আমার বেলায় মায়ের বকা, কুঁচকে কপাল, ভুরু।

প্রতি ভোরেই মা চেঁচাবে ঢুকে আমার রুমে

‘সূর্য কখন উঠে গেছে, তুই এখনো ঘুমে!’

প্রায়ই আমি ভাবতে বসি, ভাবতে গিয়ে থামি

সূর্য ওঠার সাথে কেন উঠতে যাব আমি!

যে ঘুমাবে আগে তারই ঘুম ভাঙবে আগে

এই কথাটা বুঝতে বুঝি বুদ্ধি অনেক লাগে!

সূর্য ঘুমায় সন্ধ্যা হলেই, আমি অনেক রাতে

আমি কেন উঠতে যাব সূর্য ওঠার সাথে।

বড় যারা তারাই দেখি যুক্তি ছাড়া চলে

দুঃখ হলো আমার মা-ও যুক্তিহীনের দলে।