যে গাছে ফাঁসে ঝুলেছিল মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে গাছে ফাঁসে ঝুলে মেয়েটি আত্মহত্যা করে—

গ্রামবাসী দেখল, তিন দিনের মাথায় সেই গাছের সব পাতা

                                                     ঝরে গেছে।

সবাই ভাবল, পানি দরকার।

—ছেলেবুড়ো সবাই বালতি বালতি পানি ঢালল গাছের গোড়ায়।

কিন্তু কিছুতেই কিছু হলো না।

ধীরে ধীরে গাছের ছাল উঠে গেল,

শুকনো ডালপালা ভেঙে পড়ল।

তখন সবাই বুঝল গাছটি মরে গেছে।

একদিন গ্রামের সবচেয়ে বয়োবৃদ্ধ লোকটি সবাইকে ডেকে বলল—

গাছটি আত্মহত্যা করেছে,

যেদিন তার শাখায় মেয়েটি ফাঁসে ঝুলেছিল, সেদিনই।