যেতে যেতে মধ্যযুগ ঘুরে দাঁড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যযুগমুখ চুন করেদুহাতে পাঁজর চেপেফিরে যাচ্ছে নিজ অন্ধকারে।নীল গগনের ললাটে চন্দন ছিল,সেখানে হংসমিথুন নয়বীরদর্পে পাক খাচ্ছে কয়েকটা শকুনকাকাতুয়ার মতন অনর্গল কলকল,‘ক্ষমতা, ক্ষমতা...’যেতে যেতে হঠাৎ কী মনে করেফিক করে হেসেমধ্যযুগ ঘুরে দাঁড়িয়েছে।কে দেখেছে, কে দেখেছে,দাদারা দেখেছেদিদিরা দেখেছে...