যেমন খুশি তেমন হব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

পাখি ছিলাম, ভালো ছিলাম
গাছ হয়ে কী লাভ?
ঠায় দাঁড়িয়ে পাতায় পাতায়
করতেছি বিলাপ।
কে জানে আর পাখি ছিলাম
কে আর চেনে, গাছ!
গতজন্মে ছিলাম যেমন
নদীর মধ্যে, মাছ!
পরজন্মে কী হতে চাই
কী হওয়াটা গুড?
পাহাড় হলে পেতে পারতাম

ধ্যানীবুদ্ধ-মুড...

এই জন্মে গাছ হয়েছি
আয় পাখিরা আয়
যেমন খুশি তেমন হব
খেলব কবিতায়।