রকশিল্পীদের সংগ্রহ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক মিউজিকের ভক্তদের অনেকেই তাঁদের প্রিয় ব্যান্ড ও গায়কদের ব্যবহূত সম্পত্তি বাগাতে মুখিয়ে থাকেন। এমন কিছু সফল তারকার ব্যবহূত সম্পত্তি উচ্চমূল্যে কেনাবেচার খবরের মধ্যে শুরুতেই থাকছে দ্য বিটলস ব্যান্ডের জন লেননের কথা। ১৯৬৫ রোলস রয়েস ফ্যানটম ভি লিমোজিন মডেলের বিলাসবহুল গাড়িটির মালিক ছিলেন তিনি। অদ্ভুত রংচঙে এক গাড়ি। ১৯৮৫ সালের ২৯ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক নিলামে গাড়িটি ১৭ লাখ ৬৮ হাজার ৪৬২ ইউরো বা ২২ লাখ ৯৯ হাজার ডলারে বিক্রি হয়! স্টাইনওয়ে জেড মডেলের একটি পিয়ানোর মালিক ছিলেন জন লেনন। ২০০০ সালের ১৭ অক্টোবর অনলাইনের একটি নিলামে এর দাম ওঠে ১৪ লাখ ৫০ হাজার ইউরো বা ২০ লাখ ৯৮ হাজার ৮৬০ ডলার। বিখ্যাত গায়ক এরিক ক্ল্যাপটনের ‘ব্ল্যাকি’ নামের একটি গিটার কিনে নেন ফেনডার স্ট্র্যাটোক্যাস্টার নামের এক ভদ্রলোক। ২০০৪ সালের ২৫ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সেটি বিক্রি হয় পাঁচ লাখ ২৮ হাজার ৬৮ ইউরো বা নয় লাখ ৫৯ হাজার ৫০০ ডলারে। বারনি টপিনসের হাতে লেখা গান ‘ক্যানডেল ইন দ্য উইন্ড’ পরে খানিকটা নতুন করে লিখে প্রিন্সেস ডায়ানার শেষকৃত্য অনুষ্ঠানে গেয়েছিলেন স্যার এলটন জন। ১৯৯৮ সালের ১১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে সেই গানের হাতে লেখা কপিটি বিক্রি হয় দুই লাখ ৭৮ হাজার ৫১২ ইউরো বা চার লাখ ডলারে। মোছাব্বের হোসেন