রক্তে অর্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যখন লাখো ভাইয়ের বুকের তাজা রক্তে

ভিজেছে বাংলার মাটি,

তখন বুঝেছি এটা যুদ্ধ মুক্তিযুদ্ধ।

যখন লাখো লাখো মা-বোনের আর্তনাদে

ভারী হয়েছে আকাশ,

তখন বুঝেছি এটা যুদ্ধ মুক্তিযুদ্ধ।

যখন বাংলার সোনার মাটিতে

পেয়েছি বারুদের গন্ধ,

তখন বুঝেছি এটা যুদ্ধ মুক্তিযুদ্ধ।

হ্যাঁ, এটা যুদ্ধ মুক্তির যুদ্ধ।

শোষণ-নিপীড়ন থেকে বাঁচার যুদ্ধ।

নিজের অধিকার প্রতিষ্ঠা করার যুদ্ধ।

আর এটাই আমার দেশ,

বুকের তাজা রক্তে অর্জিত সোনার বাংলাদেশ।

লাখো প্রাণের বিনিময়ে পাওয়া,

এক টুকরো স্বাধীনতা।