প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেননা, নিটোল সেই তারার রক্তিমে
বিস্রস্ত এক বুনো ঝুঁটি। আর, সঞ্চিত কার গভীর কটাক্ষ
তলিয়ে গেল শুকনো প্রপাতের দিকে। নিহত, নিথর কলরোলমথিত।
আর দেখো, এই এক ঘণ্টাধ্বনি, এমনই সুরহীন তারা ঝুলে থাকে।
এক জোড়া সমাগত সন্ধ্যা ঠেলে।
যেন, লম্বমান এক তানের ভেতর ধ্বনিভারে মৌন কোনো নীহারিকা। তার তলে
ঝুলন্ত ওই পায়রার ফণা। কাঁপে। যেন কাঁপে আর সমূহ শোচনার পানে অধোমুখী তার ডালি
মেলে ধরে।