রবীন্দ্রনাথ আর মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুলতানা কামাল, মানবাধিকারকর্মী, এ ছাড়া আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন ২০০১ সাল থেকেআফগান সমাজ ও মানুষের মিল খুঁজছিবাড়ির সব জায়গাতেই রবীন্দ্রনাথের বই। যখন যেখানে বসি, সময় পেলেই উল্টে দেখি রবীন্দ্রনাথের বই। এ বছর মা সুফিয়া কামালের জন্মের শত বছর পালিত হচ্ছে, তাই মায়ের লেখা একাত্তরের ডায়েরি নতুন করে পড়ছি। বইটা নতুন করে পড়ার ফলে অনেক বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ আর মায়ের লেখা থেকে কাজ করার অনুপ্রেরণা পাই।পাশাপাশি পড়ছি বুকারে মনোনীত লেখক ফিলিপ হেন্সহেরেরদ্য মালবেরি এমপায়ার, আফগানিস্তানের ওপর লেখা, যেখানে এক আগন্তুক তাঁর মতো করে দেখছে কাবুলকে। আর আগে পড়েছিলাম আফগান লেখক খালেদ হোসেইনির থাউজেন্ড স্প্লেন্ডিড সানস আর দ্য কাইট রানার। এ বইয়ের লেখক নিজে আফগান, তাই কাবুলকে বর্ণনা করেছেন আরেকভাবে। এ দুই বইয়ের আফগান সমাজ ও মানুষের মিল খুঁজতে গিয়ে পড়াটা ভিন্ন মাত্রা পাচ্ছে।পঞ্চ কবির গানরবীন্দ্রসংগীত খুব বেশি শোনা হয়। পুরোনো এবং এ কালের সব শিল্পীর গানই শুনি। মেয়ে দিয়া সুধেষ্ণা আর ননদ রাখি চক্রবর্তীর গান খুব পছন্দ। পঞ্চ কবির গান ভালো লাগে। আধুনিক গানের মধ্যে সলিল চৌধুরীর সুর করা গানও শুনি।সময় আর সুযোগ মিললে প্রদর্শনীতে যাইসুযোগ পেলে প্রদর্শনী বাদ দিই না। সদ্য শেষ হওয়া ছায়ানটে রবীন্দ্রনাথের চিত্রকলা প্রদর্শনী দেখলাম। দারুণ লাগল। এ ছাড়া আরণ্যকের আয়োজনে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে হলো কাপড়ের প্রদর্শনী, এটাও বেশ ভালো লেগেছে।ঢাকায় থাকলে বইমেলায় যাইফেব্রুয়ারি মানেই তো একুশে বইমেলা। বইমেলায় যাওয়ার আনন্দই আলাদা। আইন ও সালিশ কেন্দ্রের স্টলে যাওয়া হয়। সেখান থেকে প্রতিবছর বেশ কিছু নতুন বই বেরোয়। এ ছাড়া বইমেলায় গেলে অনেক বই উপহার পাই। নতুন বই পাওয়ার আনন্দই আলাদা।সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার