রামেন্দু মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। মঞ্চের যোগসূত্রটা অনেক আগে থেকেই। আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) দ্বিতীয়বারের মতো সভাপতির দায়িত্ব পালন করছেন। বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশনের কর্ণধার। মৌলিক ও সম্পাদনা মিলিয়ে বইসংখ্যা ১৬। একুশে পদকসহ দেশি-বিদেশি পদক, সম্মাননা ও স্বীকৃতি পেয়েছেন। আত্মজীবনীমূলক বইরবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকীর আড়ম্বর শুরুর পর থেকেই রবীন্দ্র রচনাবলী বেশি পড়া হচ্ছে। বিশেষ করে তাঁর নাটক। ভালো লাগে আত্মজীবনীমূলক বই। জীবনীগ্রন্থ শুধু ব্যক্তি নয়, তৎকালীন সমাজ-বাস্তবতা ও আর্থসামাজিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। বর্তমানে পড়ছি আনিসুজ্জামানের কালনিরবধী। লেখক এখানে বিশ্বাসযোগ্যভাবে সময়কে উপস্থাপন করেছেন। এ ছাড়া নাটকের অনুবাদ পড়ি। ভারতের বিভিন্ন প্রদেশের নানা ভাষার নাটকের অনুবাদ পড়েছি।জীবনের একটা অংশজুড়েই গানআমার জীবনের একটা অংশজুড়েই গানের আধিপত্য। দিনের শুরুটা হয় গান দিয়ে। সকালে ঘুম থেকে উঠে যত কাজ করি, সবই গানের সঙ্গে থেকে। অফিসে যাওয়ার পথে গাড়িতেও গান বাজে। আবার রাতে ঘুমাতে গেলেও রাগধর্মী গান শুনতে শুনতে ঘুমাই। রবীন্দ্রনাথের গান ভালো লাগে। শুনি পঞ্চকবির গান, পুরোনো দিনের বাংলা গান; ক্লাসিক্যাল গানও ভালো লাগে। প্রিয় শিল্পীদের তালিকায় আছেন রশিদ খান, অজয় চক্রবর্তী প্রমুখ।বাস্তবধর্মী চলচ্চিত্রসিনেমা বাস্তব অনুষঙ্গ, এখানে ঘটনাকে মূর্ত করে তোলা হয়। সর্বশেষ দেখলাম গেরিলা। কিছু সময়ের জন্য হলেও ’৭১-এ ফিরে গেছি। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের এই সিনেমাটা দেখা উচিত। দেখেছি অপর্ণা সেনের জাপানিজ ওয়াইফ। কাহিনি যেমনই হোক, কুশীলবদের কাজ এবং নির্মাণ অনেক বেশি পরিশীলিত। পরিচালকের পরিমিতিবোধও চমৎকৃত করেছে। অপর্ণার ১৯ এপ্রিলও দেখেছি। মা-মেয়ের দ্বন্দ্বই মুখ্য বিষয়। পারিবারিক বন্ধন যে কতটা জরুরি, তা এখানে দেখানো হয়েছে।বাস্তবধর্মী কাজচিত্র প্রদর্শনী ভালো লাগে। নিজেও ‘দ্য ঢাকা আর্ট সেন্টার’-এর সঙ্গে জড়িত আছি। সর্বশেষ দেখলাম গ্যালারি চিত্রকে প্রদর্শিত হওয়া শিল্পী মনিরুল ইসলামের বিমূর্ত চিত্র প্রদর্শনী। এর আগে বেঙ্গল গ্যালারির ১০ বছর পূর্তি উপলক্ষে নবীন-প্রবীণ শিল্পীদের চিত্র প্রদর্শনী দেখেছি। বাস্তবধর্মী কাজ বেশি ভালো লাগে। তবে যেকোনো শিল্পীর নিজের আঁকার একটা ধরন আছে, এ ভিন্নতাই আমার বেশি পছন্দ।‘উত্তর তিরিশ’মৌলিক, সমালোচনামূলক, সম্পাদিত আর আত্মজীবনী দিয়ে মোট বইয়ের সংখ্যা ১৬। বেশির ভাগ বই নাটক নিয়ে। আরও লিখতে চাই, কিছু ফরমায়েশও আছে। সময় পাই না। বর্তমানে লিখছি রবীন্দ্রনাথের নাটক নিয়ে। আত্মজীবনীমূলক বই প্রথম তিরিশ প্রকাশিত হয়েছে। এবার লিখব উত্তর তিরিশ। জীবনের পরবর্তী ৩০ বছর নিয়ে। সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার