রবীন্দ্রনাথের স্থাপত্যচিন্তা
পর পর কয়েকটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ও ধসজনিত দুর্ঘটনায় শত শত প্রাণহানি দেখে আমরা শোকতপ্ত। অপরদিকে ভূমিকম্পের যেসব সতর্কবার্তা প্রায়শ শুনছি, তাতে শঙ্কাতুরও বটে। এমনই প্রতিবেশে এল পঁচিশে বৈশাখ। ভাবনা এল, রবীন্দ্রনাথের স্থাপত্য বিষয়ে কোনো চিন্তাদর্শন ছিল কি না—থাকলে তা কী রকম? দেখি সেখানেও তিনি আছেন বাতিঘরের ভূমিকায়। এই জমিদারনন্দন পৈতৃকসূত্রে পাওয়া প্রাসাদে আয়েসে বসবাস করে যাননি, সবার জন্য সুন্দর-সাশ্রয়ী-সুরক্ষিত সুখসদন রচিত হোক—এ-ও যেন ছিল তাঁর সাধনা। রবীন্দ্রনাথ তাঁরই কর্মক্ষেত্র শান্তিনিকেতনে তরুণ শিক্ষক তেজেশচন্দ্র সেনকে একটি তালগাছের নিচে পাতাছাওয়া কুটিরে বাস করতে দেখে আফসোস করে লিখেছিলেন: তোমারই মতো তব কুটিরখানি/ স্নিগ্ধ ছায়া তার বলে না বাণী।/ তাহার শিয়রেতে তালের গাছে/ বিরল পাতাকটি আলোয় নাচে,/ সমুখে খোলা মাঠ করিছে ধূ ধূ,/ দাঁড়ায়ে দূরে দূরে খেজুর শুধু।/ তোমার বাসাখানি আঁটিয়া মুঠি/ চাহে না আঁকড়িতে কালের ঝুঁটি।/ দেখি যে পথিকের মতোই তাকে,/ থাকা ও না-থাকার সীমায় থাকে।/ ফুলের মতো ও যে, পাতার মতো,/ যখন যাবে, রেখে যাবে না ক্ষত।/ নাইকো রেষারেষি পথে ও ঘরে,/ তাহারা মেশামেশি সহজে করে।/ কীর্তিজালে ঘেরা আমি তো ভাবি,/ তোমার ঘরে ছিল আমারও দাবি;/ হারায়ে ফেলেছি সে ঘূর্ণিবায়ে,/ অনেক কাজে আর অনেক দায়ে (“কুটিরবাসী”, ‘পুনশ্চ’)। এ কবিতাংশে রবীন্দ্রনাথের ভবন-ভাবনা বেশ স্পষ্ট। বাড়িটি হবে গাছগাছালিঘেরা, সম্মুখে থাকবে মাঠ। অবশ্যই দালানবাড়ি নয়—সে যে আকাশ ও প্রান্তরকে সংকুচিত করে। সে বাড়ি ভেঙে গেলেও ধ্বংসাবশেষ জায়গাজুড়ে থাকে বহুদিন, হয়ে ওঠে ‘ক্ষুধিত পাষাণ’— ভূত-পেতনির পোড়োবাড়ি। রবীন্দ্রনাথের উপলব্ধি, বিশাল ঘর একান্ত আপন হয়ে ওঠে না। ‘লেখন’ কাব্যে তত্ত্বটি আছে এভাবে : “ধনীর প্রাসাদ বিকট ক্ষুধিত রাহু/ বস্তুপিণ্ড-বোঝায় বদ্ধ বাহু।/ মনে পড়ে সেই দীনের রিক্ত ঘরে/ বাহু বিমুক্ত আলিঙ্গনের তরে\” জোড়াসাঁকোর বিখ্যাত ‘বিচিত্রা’ নামের লালবাড়ি যেটি পিতার অর্থে রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন, তার শুধু বসবার ঘরটিই বড়—কারণ তখন অনেক লোকজন আসতে শুরু করেছে—থাকার ঘর সবই আনুপাতিক হারে বেশ ছোট। আর ছিল দখিনা বারান্দা। বারান্দা রবীন্দ্রনাথের চাই-ই। শান্তিনিকেতনের ‘দেহলি’র বাড়ির দোতলায় ছিল একটিমাত্র শয়নঘর—তা-ও একজনের মাপে, কিন্তু তিন দিকে বারান্দা। ছোট নিচু ‘কোণার্ক’ বাড়িটি যখন পাকা হয়, তখন ওপরতলায় মূলত কেবল বারান্দাই নির্মিত হয়েছিল।স্বল্প পরিসরের কক্ষ পছন্দ করলেও রবীন্দ্রনাথ বাড়ির আঙিনা সম্ভবত সুপরিসর ও বাগানযুক্ত করার পক্ষপাতী ছিলেন। বলেছেন, “যে লোক ধনী, ঘরের চেয়ে তাহার বাগান বড়ো হইয়া থাকে। ঘর অত্যাবশ্যক; বাগান অতিরিক্ত—না হইলেও চলে।” কিন্তু এই আপাত অনাবশ্যকটি যে পুরো বাড়িটিকে সার্থকতা দান করে, সেটিই সংশ্লিষ্ট ‘পনেরো-আনা’ প্রবন্ধের আলোচ্য ছিল। শুধু সৌন্দর্যসাধন নয়, গৃহকে শীতলতা প্রদান করে আরামপ্রদ করে তোলে গাছ। আর আজকের দিনে আমরা বহু প্রাণের বিনিময়ে বুঝতে পারছি, দুর্ঘটনাকালে উদ্ধার-তৎপরতায় ও সাহায্য-সরবরাহে বাড়ির সামনে পেছনে খোলা জায়গা থাকাটা কত জরুরি। সেখানে পরিকল্পিতভাবে গাছ লাগানো থাকলে উদ্ধার-তৎপরতায় বাধা তো সৃষ্টি হয়ই না, বরং নানাভাবেই কাজে লাগে। রবীন্দ্রনাথের আমলে শান্তিনিকেতনে তো বাড়ির সীমানাপ্রাচীর নিষিদ্ধ ছিল।শান্তিনিকেতনে বাড়িগুলো গড়বার সময় আপনা-আপনি এক স্থাপত্যরীতি গড়ে উঠেছিল। আর তা হলো, একই মেঝের বিভিন্ন কক্ষে ভিন্ন ভিন্ন উচ্চতা। ‘আদিকুটির’ দিয়েই এর শুরু। দক্ষিণ-পশ্চিমের এই বাড়ি ছিল বিদ্যালয়ের গ্রন্থাগার। ছাত্রদের থাকার জন্য তার লাগোয়া এক মাটির ঘর তৈরি করা হয়। পরে রান্নাঘর, শিক্ষকের থাকার জায়গা এসব সংলগ্ন হয়ে তলভাঙা (ঝঢ়ষরঃ ষবাবষ) বাড়ি তৈরি হয়। এরপর বেশ কয়েকটিতে এমন ঘটেছে। কিছু অসুবিধা হয়তো হতো চলাফেরায়, তবে তার ওপরই সৌন্দর্য আরোপ করেছিলেন শান্তিনিকেতনীরা। উপকারও কিছু তিনি সকলের চিত্তযুক্ত করুন, বাহিরের শক্তি দ্বারা নয়, শুভবুদ্ধি দ্বারা।’১১ ফেব্রুয়ারি বিকেলে জগন্নাথ হল ছাত্র ইউনিয়ন রবীন্দ্রনাথকে সংবর্ধনার সব ধরনের ব্যবস্থা করে। কিন্তু ছিল—যেমন উঁচুঘরের চালের কারণে কখনো ছাদের অপর অংশে ছায়াশীতল স্থান পাওয়া যেত, যেখানে বসে কিংবা শুয়ে বাতাস খেতে খেতে বই পড়াও চলত। রবীন্দ্রনাথ যা প্রয়োজনে করেছিলেন, সেটি কিন্তু আধুনিক স্থাপত্যকলায় দেখতে পাই পরিকল্পনার অংশ হিসেবে। রবীন্দ্রনাথ যেসব পাকা দালানের উদ্যোগ নিয়েছিলেন সেগুলোতে বেশ সচেতনতার পরিচয় দিয়েছিলেন। যেমন হলওয়াসিয়া ট্রাস্টের আনুকুল্যে হিন্দি ভবন নির্মাণের অর্থ পেয়েছিলেন। ১৯৩৮ সালে কালিম্পং থেকে ভবনের নকশা দেখে সম্মতি জানিয়েছেন। এই যে ভবিষ্যতের ভাবনা ভেবে ফাউন্ডেশন প্লান যথাযথ করা এটি আজকের দিনের অদূরদর্শী ভবনমালিকদের জন্য শিক্ষণীয়। গৃহসজ্জা ও আসবাবসংস্থানও স্থাপত্যবিদ্যার অন্তর্গত। সে সময় ধনীলোকেরা বাড়িতে শোপিস হিসেবে বহু মূল্য দিয়ে বিলেতি সামগ্রী কিনতেন। দেশীয় বস্তু যে ঘরের শোভা হতে পারে, সেটি অভাবিতই ছিল। রবীন্দ্রনাথ হাতপাখা, ছিকা, মৃৎপাত্র, পুতুল, পটচিত্র ইত্যাদি গৃহসজ্জায় স্থান দিয়েছিলেন এবং যথারীতি তা ফ্যাশনে উন্নীত হয়েছিল। আসবাবসংস্থানের ক্ষেত্রে রবীন্দ্রনাথের উদ্দেশ্য ছিল স্বল্পখরচ ও বাহুল্যবর্জন। ১৯৩৬ সালে ‘পুনশ্চ’ বাড়িতে এর সার্থক প্রয়োগ দেখি। সেখানে জিনিসপত্র রাখার কাঠের বাক্সগুলোকে একই সঙ্গে স্টোরেজের পাশাপাশি শয্যা ও সোফা হিসেবে ব্যবহার করা হয়েছিল, কিন্তু সৌন্দর্যও রক্ষা করা হয়েছিল। আর হ্যাঁ সব বাড়িতেই ছিল চাতাল। শুধু হাত-পা কেন, চোখও যাতে ঘরের মধ্যে অকারণে আটকে না যায়, এমনটি ছিল রবীন্দ্রনাথের গৃহ-অন্দরসজ্জার তত্ত্ব। আজকের বাসাবদলের যুগে এই কলাকৌশল বিশেষ দরকারি। এর আগের বছর নন্দলাল বসু নির্মিত মাটির বাড়ি ‘শ্যামলী’তে উঠে যে তৃপ্তি ও ভাবনা আচ্ছন্ন করেছিল তার ছায়াপাত আছে রানি মহলানবীশকে লিখিত পত্রের এই অংশে : “...মাটির ঘরে প্রবেশ করেছি। ঘরটি যে দেখেছে খুশী হয়েছে—চোখে দেখতে যেমন ভালো, বাসের পক্ষেও তেমনি। ঘরগুলি বিভক্ত অথচ একটিমাত্র ঘর, দরজার নিষেধসঙ্কেত নেই।...এখনও আসবাব তৈরি হয়নি—পরিকল্পনা চলছে, হয়ে গেলে সেও এক সম্ভোগের বিষয় হবে। আমার লক্ষ্য এই যে খরচে খুবই কম হবে, অথচ মনের তৃপ্তি হবে পুরোপুরি।” বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দরিদ্র দেশের জন্য এটি বড় জরুরি। বাংলার এক কবি কিনা সেই চ্যালেঞ্জ নিয়ে নিয়েছিলেন গত শতকের শুরুতেই। এসব কাজে সুরেন্দ্রনাথ কর ছিলেন তাঁর বিশেষ সহায়। শান্তিনিকেতনী অনেক স্থাপত্যকলা ‘সৌরীন্দ্রিক’ নামেও পরিচিতি পেয়েছে। আমরা দেখেছি রবীন্দ্রনাথ সুদূর সুইজারল্যান্ডে বসে চিঠিতে তাঁকে পরামর্শ দিচ্ছেন কীভাবে কলাপসিবল মশারি স্ট্যান্ড তৈরি করা যায়, ... একটি লেখার টেবিলের ত্রিমাত্রিক নকশা পর্যন্ত এঁকে দিয়েছেন এবং কাষ্ঠদণ্ড দীর্ঘ ভারী টেবিলের ওপরিভাগের ভার বহন করতে পারবে না বিধায় ফ্রেমে কীভাবে লোহার দণ্ড বা পাইপ ব্যবহার করতে হবে, সে পরামর্শও দিয়েছেন।তার পরও মেনে নিই, প্রযুক্তি, জনসংখ্যা বৃদ্ধি, জীবনযাত্রার জঙ্গমতার কারণে রবীন্দ্রনাথের কালের সঙ্গে আজকের কালের প্রভিন্নতা অনেক। তবুও প্রকৃতির সঙ্গে সদ্ভাব, দেশীয় উপাদান-ঐতিহ্যের ব্যবহার, সৌন্দর্যবিধান, স্বল্পখরচ, স্বাচ্ছন্দ্য এসব মৌল বিষয় বর্তমানেও মান্য। তাঁর চিন্তার ধারাবাহিকতায় চললে আমরা সেই দিশাটি পাব।