আব্দুশ শাকুর, পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্যে। তবে বাংলা সাহিত্যের প্রতিও ছিল সমান ঝোঁক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন বেশ কিছু দিন। এরপর দীর্ঘ সময় সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, সঙ্গে লেখালেখি চালিয়ে গেছেন সমান তালে। এখন অবসর গ্রহণের পর লেখালেখির মাঝেই বুদ হয়ে আছেন। এ পর্যন্ত বিভিন্ন বিষয়ে লিখেছেন প্রায় ৪০টি বই।রবীন্দ্রনাথ নিয়ে আছিএবার রবীন্দ্রনাথের জন্মের ১৫০ বছর পালিত হচ্ছে। পরিকল্পনা করে এ বছরের পুরো সময় ধরেই রবীন্দ্র বিষয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। বলা যেতে পারে রবীন্দ্রনাথ নিয়েই আছি। সর্বশেষ পড়লাম কৃষ্ণ কৃপালনীর লেখা দারকানাথ ঠাকুরের জীবনী দারকানাথ ঠাকুর এ ফরগটেন পায়োনিয়র আর একই লেখকের লেখা রবীন্দ্রনাথ ঠাকুর এ বায়োগ্রাফী। রবীন্দ্রনাথকে জানতে হলে দারকানাথ ঠাকুর সম্পর্কে জানা জরুরি। বর্তমানে পড়ছি নেপাল মজুমদারের ভারতের জাতীয়তা ও আন্তর্জাতিক এবং রবীন্দ্রনাথ। নেপাল মজুমদারের ছয় খণ্ডের এই বই পড়লে বোঝা যায় রবীন্দ্রনাথের রাজনৈতিক ভাবনা কতটা প্রগাঢ় ছিল।গানের সমঝদারআমি বলব বাংলা গানের ভুবনে পঞ্চকবির গান নতুন সংযোজন। শুনি ধ্রুপদি আধুনিক গান। আমি গানের সমঝদার, তাই গান কেবল শুনিই না গাইও। নজরুলের গান প্রিয়। শুনি হিমাংশু দত্তের গান। তবে শেষ পর্যন্ত বলতে হয় রবীন্দ্রনাথেই শান্তি, রবীন্দ্রসংগীতে মন জুড়িয়ে যায়।রবীন্দ্র জীবনের নতুন তথ্যরবীন্দ্রনাথের জন্মের ১৫০ বছর পূর্তি উপলক্ষে লেখালেখির বিষয় এবার রবীন্দ্রনাথ। কালি ও কলমে লিখেছি ‘স্বদেশী রবীন্দ্রনাথ’, উত্তরাধিকারে লিখেছি ‘মৃত্যুহীন রবীন্দ্রনাথ’ আর নতুন দিগন্তে লিখেছি ‘রবীন্দ্রনাথের চিরস্থায়ী গালমন্দ’। সম্প্রতি রবীন্দ্র জীবন ও সাহিত্য সম্পর্কে নতুন অনেক তথ্য বেরিয়ে আসছে এগুলোকে সংকলিত করতে চেষ্টা করছি। বর্তমানে লিখছি রবীন্দ্র জীবন নামে দুই খণ্ডের বই । বইটি বাংলা একাডেমী থেকে প্রকাশিত হবে। মন যা চায়গান, পড়াশোনা আর লেখালেখিতে বুদ হয়ে থাকতেই ভালোবাসি। কখনো-সখনো মন চায় সব ছেড়েছুড়ে বেরিয়ে পড়ি। তখনই চলে যাই বলধা গার্ডেন কিংবা বোটানিক্যাল গার্ডেনে। এক সময় গোলাপের চাষ করতাম, এখন গোলাপ নেই, তবে সবুজের কাছাকাছি গেলে ভালোই লাগে।সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার