রা জা দে র কে চ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুনিয়াজুড়ে মানুষ তাঁকে চেনে বৈজ্ঞানিক কল্পকাহিনির ‘সম্রাট’ হিসেবে। এক ফাউন্ডেশন সিরিজ দিয়েই অমর হয়ে আছেন। তবে আইজ্যাক অ্যাসিমভ শুধু বৈজ্ঞানিক কল্পকাহিনির ভেতর আটকে ছিলেন না। কৌতুক, চুটকি থেকে শুরু করে ইতিহাসের গল্প পর্যন্ত সংগ্রহ করেছেন। সে রকম একটি বিখ্যাত সংগ্রহ দ্য বুক অব ফ্যাক্টস। এ বইটিই আমাদের নতুন ধারাবাহিক। অনুবাদ করছেন হাসান খুরশীদ যুদ্ধ করেই রাজ্য বড় করতে হয়—এ কথা সব সময় সত্য নয়। হাপসবার্গ বিস্তৃত হয়েছিল কয়েকটি রাজকীয় বিয়ের মাধ্যমে। ১৪৬৯ সালে অ্যারাগনের ফার্দিনান্দ বিয়ে করেন কাস্টেলির ইসাবেলাকে। এই বিয়ের পর সাম্রাজের সঙ্গে স্পেন একীভূত হয়ে যায়। তাঁদের কন্যা হলেন জোয়ানা দ্য ম্যাড। ১৪৭৭ সালে হাপসবার্গের ম্যাক্সমিলিয়ান বিয়ে করেন বার্গান্ডির মেরিকে। সাম্রাজ্যের সঙ্গে যুক্ত হয় অস্ট্রিয়া ও ফ্রান্সের কিছু অংশ আর নিচের দিকের দেশগুলো। রোমের সম্রাট দ্বিতীয় ফ্রেডরিক নিজেকে নাস্তিক ঘোষণা করেছিলেন। তিনি তাঁর রাজদরবারে মুসলমান ও ইহুদি পণ্ডিতদের খ্রিষ্টানদের পাশাপাশি সমান মর্যাদা দেন। পোপের বিরুদ্ধে যুদ্ধে তিনি মুসলিম সেনা ভাড়া করেছিলেন। নির্বাসিত নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপ থেকে মুক্ত করে আনার পরিকল্পনা করা হয়েছিল নিউ অরলিয়নসে। পরিকল্পনা ছিল, ক্ষমতাচ্যুত সম্রাটকে নিয়ে আসা হবে লুসিয়ানার মেয়র নিকোলাস গাইরোডের বাসায়। কিন্তু অভিযান পরিচালনার আগেই নেপোলিয়নের মৃত্যু হয়। অভিযানটি পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন দুর্ধর্ষ জলদস্যু ডোমিনিক ইউ। নিউ অরলিয়নসে মেয়রের বাসভবনটি এখনো আছে, যার নাম ‘নেপোলিয়ন হাউস’। সাত যুগ ধরে রাজ্য শাসন করেছেন দুই রাজা—পারস্যের শাশানিডের শাহপুর দ্বিতীয় ও ফ্রান্সের লুই চৌদ্দ। শাহপুর ৩০৯ থেকে ৩৭৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত পারস্য শাসন করেন। এর প্রায় সাড়ে ১৩ শতাব্দী পর ফ্রান্সের লুই চৌদ্দ তাঁর রাজত্ব অধিকারে রেখেছিলেন ১৬৪৩ থেকে ১৭১৫ পর্যন্ত। অস্ট্রিয়ার রোমান রাজা ফ্রান্সিস জোসেফ প্রথম শাসন করেন ৬৮ বছর; ১৯৪৮ থেকে ১৯১৬ পর্যন্ত। রানি ভিক্টোরিয়া শাসন করেন ৬৪ বছর; ১৮৩৮ থেকে ১৯০১ সাল পর্যন্ত। ৭৫১ থেকে ৭৬৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত ফ্রান্সের রাজা পেপিন তৃতীয়কে বলা হতো পেপিন দ্য শর্ট। কারণ, লম্বায় ছিলেন মাত্র চার ফুট ছয় ইঞ্চি। অথচ বহন করতেন ছয় ফুট লম্বা তলোয়ার। মজার ব্যাপার হলো, তাঁর স্ত্রী বিখ্যাত ছিলেন বার্থা অব দ্য বিগ ফুট নামে। রাজত্বের প্রথম ১০ দিনে মিঙ রাজা প্রথম (১৩৬৮—৯৮) তিন হাজার ৩৯১টি বিষয়ের এক হাজার ৬৬০টি দলিলে সই করেন। ভুবনবিখ্যাত পর্যটক মার্কো পোলো উল্লেখ করেছেন, কুবলাই খানের দরবারে মোট পাঁচ হাজার জ্যোতিষী কাজ করতেন। তাঁদের কাজ ছিল, প্রতিদিনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া। শুনতে খুব সামান্য হলেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল তাঁদের কাজ। কারণ, ভুল তথ্য দিলেই গুরুতর শাস্তি পেতে হতো। ইংল্যান্ডের রাজা প্রথম হেনরির (১১০০—৩৫) হাত যদি ৪২ ইঞ্চি লম্বা হতো, তাহলে ১২ ইঞ্চিতে নয়, ১৪ ইঞ্চিতে এক ফুট হতো! হেনরির হাত ছিল ৩৬ ইঞ্চি লম্বা। তিনিই সনদ জারি করেছিলেন, তাঁর বাহুর এক-তৃতীয়াংশ হবে ‘এক ফুট’।