রা জা দে র কে চ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুনিয়াজুড়ে মানুষ তাঁকে চেনে বৈজ্ঞানিক কল্পকাহিনির ‘সম্রাট’ হিসেবে। এক ফাউন্ডেশন সিরিজ দিয়েই অমর হয়ে আছেন। তবে আইজ্যাক অ্যাসিমভ শুধু বৈজ্ঞানিক কল্পকাহিনির ভেতর আটকে ছিলেন না। কৌতুক, চুটকি থেকে শুরু করে ইতিহাসের গল্প পর্যন্ত সংগ্রহ করেছেন। সে রকম একটি বিখ্যাত সংগ্রহ দ্য বুক অব ফ্যাক্টস। এ বইটিই আমাদের নতুন ধারাবাহিক। অনুবাদ করছেন হাসান খুরশীদ হিটলার অন্য সব জায়গার মতো ডেনমার্কের ইহুদিদের আলাদা ও মর্যাদাহীন করার জন্য আদেশ দিলেন, হাতে ডেভিডের তারকাচিহ্নিত বাহুবন্ধনী বাঁধতে। ডেনমার্কবাসীর সাহস ও অন্যান্য ধর্মাবলম্বীর সমবেদনার কারণে তাঁর পরিকল্পনা ব্যর্থ হয়। কয়েক ঘণ্টার মধ্যে ডেনমার্কের সব ধর্মাবলম্বী ডেভিডের তারকাচিহ্নিত বাহুবন্ধনী বাঁধে। ফলে ইহুদিদের আর আলাদা করা গেল না। রাজা দশম ক্রিশ্চিয়ান ঘোষণা দেন, ‘আমিই হলাম আমার দেশের প্রথম ইহুদি।’ ফরাসি শহর কালাইসবাসীদের ১১ মাসের প্রবল প্রতিরোধে চরম বিরক্ত হয়ে গিয়েছিলেন রাজা তৃতীয় এডওয়ার্ড। মনে মনে ঠিক করেছিলেন, শহর দখলের পর কোনো বাছবিচার না করে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাবেন। ১৩৪৭ সালের আগস্ট মাসে শেষ পর্যন্ত শহরটি দখল নিতে পারেন তিনি। শহর দখলের পর তিনি প্রতিশ্রুতি দিলেন যে শহর রক্ষা করা হবে। তবে শর্ত দেন, শহরের ছয়জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিজেদের জীবন দিতে হবে। শেষ পর্যন্ত রানি ফিলিপা সব শুনে মধ্যস্থতা করেন। অনেক আলোচনার পর তৃতীয় এডওয়ার্ড ওই ছয়জন ব্যক্তিকে নিষ্কৃতি দেন। কালাইস ১৫৫৮ সাল পর্যন্ত ইংরেজদের দখলে ছিল। রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাসের অভিষেকের সময় উপস্থিত সবাইকেই খাবার ও পানীয় উপহার দেওয়া হয়েছিল। খদিনকা মাঠে এই উপহারগুলো বিতরণের ব্যবস্থা করা হয়। এ সময় হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে, যথেষ্ট পরিমাণ উপহার নেই। আগে আগে উপহার নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। এতে পদপিষ্ট হয়ে শত শত মানুষের মৃত্যু হয়। জার নিকোলাস দ্বিতীয়ের রাজত্ব শেষ হয় রুশ বিপ্লবের মাধ্যমে। তাঁকে ফাঁসি দেওয়া হয়।  ফ্রাঙ্কিশ রাজা চারলেমাগনে (৭৪২—৮১২) লিখতে জানতেন না। যদিও ফলকে লেখার চেষ্টা করেছেন, কিন্তু তিনি তাঁতেও দক্ষ হয়ে ওঠেননি। তিনি পড়তে জানতেন। তাঁর সময়কার সব শাসকের চেয়ে তিনি এগিয়েছিলেন পড়তে জানার কারণে। একুইটাইনের এলিনরের দুটি বিয়েই তাঁকে শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করে। ১১৩৭ সালে তিনি ফ্রান্সের রাজা লুই সপ্তমকে বিয়ে করেন। এর ফলে রাজা এলিনরের বিশাল সম্পদ ও জমিদারির মালিক হয়ে যান। বিয়ে ভেঙে যাওয়ার পর এলিনর আবার তাঁর সম্পত্তি ফিরে পান এবং ১১৫২ সালে তিনি ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরিকে বিয়ে করেন। এই বিয়ের পর এলিনরের জমিদারি ও সম্পদ যৌতুক হিসেবে পান রাজা দ্বিতীয় হেনরি। এই বিয়ের ফলে হেনরি এনগেভিনের রাজা হিসেবে পান, যার রাজত্বসীমায় ছিল ইংল্যান্ড ও একুইটাইন।  ব্যাভারিয়ার রাজা দ্বিতীয় লুডউইগ চমৎকার একটি প্রাসাদ বানানোর নেশায় মেতেছিলেন। এর ফলে তিনি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন দেনা করবেন। লুডউইগ সুইডেন ও নরওয়ের রাজার কাছে ঋণ চান, কিন্তু সফল হননি। এরপর তিনি এতটাই মরিয়া হয়ে ওঠেন, তাঁর স্বপ্নের প্রাসাদ তৈরিতে যে বাধা দেবে তাকে জেলে ঢুকিয়ে দেবেন—এ সিদ্ধান্ত নেন।