রা জা দে র কে চ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুনিয়াজুড়ে মানুষ তাঁকে চেনে বৈজ্ঞানিক কল্পকাহিনীর ‘সম্রাট’ হিসেবে। এক ফাউন্ডেশন সিরিজ দিয়েই অমর হয়ে আছেন। তবে আইজ্যাক অ্যাসিমভ শুধু বৈজ্ঞানিক কল্পকাহিনীর ভেতর আটকে ছিলেন না। কৌতুক, চুটকি থেকে শুরু করে ইতিহাসের গল্প পর্যন্ত সংগ্রহ করেছেন। সে রকম একটি বিখ্যাত সংগ্রহ দ্য বুক অব ফ্যাক্টস। এই বইটিই আমাদের নতুন ধারাবাহিক। অনুবাদ করছেন হাসান খুরশীদ কলম্বাসের প্রথম অভিযানে রাজকোষাগার থেকে লগ্নি করা হয়েছিল ছয় হাজার ডলার। বিনিময়ে স্পেন এক শতকে ফিরে পেয়েছিল এক লাখ ৭৫ হাজার মূল্যমানের সোনা। ষোলো শতকের গোড়ার দিকে স্যার ওয়াল্টার র্যালি ইংল্যান্ডে তামাকের প্রচলন করেন। তামাক ব্যবহারের ওপর রাজা জেমস প্রথম একটি পুস্তিকা লেখেন। কিন্তু ধূমপানের বিপক্ষে সরকারের বিধিনিষেধ ব্যর্থ হয়। তার বদলে ‘নেশার আগাছা’ দ্রুত একটি জনপ্রিয় নেশায় পরিণত হয়। সেই ষষ্ঠ শতাব্দী থেকে জাপানের একই রাজপরিবারের সদস্য রাজসিংহাসনে অধিষ্ঠিত হয়ে আসছেন। বর্তমান রাজা আকিহিতো হলেন এই পরিবারের ১২৫তম রাজা। সতেরো শতকের শেষে ভারসাইলের প্রাসাদ তৈরিতে প্রথম বছর খরচ হয়েছিল পাঁচ মিলিয়ন লিভরে। রাষ্ট্রীয় বাজেট ছিল ১২০ মিলিয়ন লিভরে। এরপর খরচ বেড়ে গিয়ে দাঁড়াল ১৫ মিলিয়ন লিভরে, পরের চার বছর লাগল ২৫ মিলিয়ন লিভরে। ১৬৮২ সালে ২২ হাজার এবং পরের বছর ৩৬ হাজার শ্রমিক কাজ করেছিল। প্রাসাদের বাগান ছিল ২৩০ একর জমির ওপর। এতে এক হাজার ৪০০টি ঝরনা স্থাপন করা হয়েছিল এবং ২৫ হাজার পূর্ণবয়স্ক গাছ লাগানো হয়েছিল; যাতে রাজা লুই চতুর্দশকে গাছ বড় হওয়ার জন্য অপেক্ষা করতে না হয়। জলাভূমি থেকে পানি সরবরাহের জন্য ১৪টি হাইড্রোলিক হুইল এবং ২২৩টি পাম্প ব্যবহার করা হতো। ফ্রেডেরিক দ্য গ্রেটের বাবার দ্য পোটসডাম গ্রেনেডিয়ার নামে একটি বিখ্যাত ব্যক্তিগত গার্ড কোম্পানি ছিল। তিনি তাঁর এই বাহিনীর জন্য প্রলোভন দেখিয়ে বা টাকার বিনিময়ে কিংবা অপহরণ করে সংগ্রহ করতেন লম্বা লম্বা মানুষ। মানুষগুলো লম্বায় হতো প্রায় সাত ফুট। তিনি লম্বা পুরুষের সঙ্গে লম্বা নারীর বিয়ে দিতেন, যাতে তাঁদের বংশধর লম্বা হয়।