দুনিয়াজুড়ে মানুষ তাঁকে চেনে বৈজ্ঞানিক কল্পকাহিনির ‘সম্রাট’ হিসেবে। এক ফাউন্ডেশন সিরিজ দিয়েই অমর হয়ে আছেন। তবে আইজ্যাক অ্যাসিমভ শুধু বৈজ্ঞানিক কল্পকাহিনির ভেতর আটকে ছিলেন না; কৌতুক, চুটকি থেকে শুরু করে ইতিহাসের গল্প পর্যন্ত সংগ্রহ করেছেন। সে রকম একটি বিখ্যাত সংগ্রহ দ্য বুক অব ফ্যাক্টস। এ বইটিই আমাদের নতুন ধারাবাহিক। অনুবাদ করছেন হাসান খুরশীদ রাজা এডওয়ার্ড সপ্তম একটি রীতি জারি করেন যে সানড্রিংহামের রাজকীয় সব ঘরের ঘড়িগুলো আধাঘণ্টা করে এগিয়ে রাখতে হবে। তিনি চাইছিলেন, তাঁর অতিথিরা আগে আগে চলে যান। ১৯৩৬ সালে যখন তাঁর ছেলে জর্জ পঞ্চম সানড্রিংহামে মারা যান, তখন বেশ কিছু ভুলের সৃষ্টি হয় সানড্রিংহামের সময় এবং আসল সময়ের মধ্যে পার্থক্য হওয়ায়। প্রবল ক্রোধে প্রিন্স ওয়েলস (পরবর্তী সময়ে এডওয়ার্ড অষ্টম) নির্দেশ দেন, সব ঘড়ি এক্ষুনি গ্রিনিচ মান সময়ে নিয়ে যাওয়া হোক। কাজটা শেষ করতে একজন স্থানীয় ঘড়ি নির্মাতার সময় লেগেছিল মধ্যরাত থেকে ভোরবেলা পর্যন্ত। মোগল বাদশা আকবর (১৫৫৬—১৬০৫) ছিলেন একজন প্রতিভাবান জেনারেল এবং দক্ষ যোদ্ধা। তবে এটা বিষয় নয়। তিনি দুষ্প্রাপ্য গাছ ও ঘাস, গাছের কলম, শংকর জাতের ঘুঘু, জুলজিক্যাল নোটবুক আমদানি করে আনেন। নিজে বাজাবেন ভেবেছিলেন বলে ওয়েস্টার্ন পাইপ অর্গান আনান। তিনি অ্যারিস্টটল এবং অন্যান্য গ্রিক দার্শনিকের অনুবাদ সরকারি সনদ বলে সংরক্ষিত করেন। পোপ ও স্পেনের দুই রাজাকে চিঠি লেখেন এবং রানি এলিজাবেথ প্রথমের সঙ্গে অ্যাংলো ইন্ডিয়ান কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য তিনিই প্রথমে উদ্যাগী হন। ১৭৮৯ সালে যখন জর্জ ওয়াশিংটন প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হলেন, তখন ফ্রান্স শাসন করতেন একজন রাজা, বেশির ভাগ ইউরোপ শাসন করতেন একজন রোমান রাজা, একজন জারপত্নী রাশিয়া শাসন করতেন, জাপান শাসন করতেন একজন শোগান, চীনও শাসন করতেন একজন রাজা। ৭৪ বছর বয়সে, নারসেস, একজন খোজা, ইতালিতে অস্ট্রোগোথদের ধ্বংস করে বাইজেন্টাইন শাসনব্যবস্থা চালু করেন। মধ্য ষষ্ঠ শতাব্দীতে তিনি রাভেনাকে রাজধানী বানান। যখন তাঁর বয়স ৯০, তখনো তিনি রাভেনা থেকে ইতালি শাসন করে যান। ফ্রান্সের হেনরি তৃতীয় ১৫৭৪ সালে যখন ভেনিশ সফরে যান, তখন ভেনাশিয়ানরা সেন্ট মার্কস স্কয়ারের ওপর একটি বিশাল বড় নীল চাঁদোয়া দিয়ে ঢেকে দেয়। চাঁদোয়ায় আঁকা ছিল অসংখ্য তারা এবং ফুটপাত ঢেকে দেওয়া হয়েছিল প্রাচ্যের গালিচা দিয়ে। ফ্রান্সের সঙ্গে একটি মৈত্রী জোট করা জরুরি ছিল। কারণ, ইতালির বেশির ভাগ উপদ্বীপ দখল করে নেয় স্পেন। রাশিয়ার ইভান দ্য ট্যারিবল যখন বিয়ে করার সিদ্ধান্ত নিলেন, তখন তিনি তাঁর রাজ্যের সব উচ্চপদস্থ বক্তিকে নির্দেশ দিলেন, যাঁরা ফাঁসির মুখোমুখি হতে চান না, তাঁদের বিবাহযোগ্য মেয়েদের মস্কোয় পাঠিয়ে দিতে। বিশাল এক দালানে প্রায় দেড় হাজার তরুণীর সমাবেশ ঘটে। সেখানে তারা ১২টি ঘরে ঘুমাত। ইভান হারেমজুড়ে তাদের পরিদর্শন করে দেখেন এবং প্রত্যেককেই একটা করে সোনা ও মণিমুক্ত দিয়ে এমব্রয়ডারি করা রুমাল উপহার দেন। প্রথম স্ত্রী এবং যাঁকে তিনি সম্ভবত খুব সত্যি সত্যি ভালোবেসেছিলেন। তাঁর দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর পর তৃতীয় স্ত্রীও বাছাই করেছিলেন একই পন্থায়। হবু তৃতীয় স্ত্রী যখন জানতে পারলেন, তাঁকে জার পছন্দ করেছেন, তখন তিনি অসুস্থ হয়ে পড়েন। বিয়ে হওয়ার আগেই মারা যান ১৫৬৯ সালে।