রাগকৃষ্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে টানটান আবেগে, আকর্ষণে সমুদ্রের কোটি কোটি টন জলভারআকাশে উড়িয়ে নিয়ে চলো তুমি মেঘের বাহনে,কিছুটা শিথিল করে তার, ওই মহাজলভারযাবার পথেই যাও খানিক ঝরিয়ে...যোজনজলীয় ভাবাবেশ ভেঙে ঝলকে ঝরাও ধারাজলকিছুটা সময়। আমি যে ময়ূর মেলে বসে আছি নিচে!আনমনা সাধিকার মতো, রসভ্রষ্টা, এলোমেলো...বহুদূর পড়ে থাক হিমগিরি মেঘালয়, আরও দূর সাধের নির্বাণপুর...ওগো ঘনশ্যাম মেঘ, আমার কৃষ্ণের রঙে রং, ওহে বলাহক, তুমি যে যোজনবাষ্প রাগকৃষ্ণ আমার—তোমার মধুমালতী রাগেরধারাবিবরণী ছাড়া অসম্ভব হয়ে ওঠে যুগলসাধন। ঘনঘন রসভ্রম ঘটে, রতিভঙ্গ হয়...আমার এ নিত্যলীলা, পেখমবিলাস, হায়, বৃথা যায় যায়...রাগ করে হলেও, মুখটি কালো করে হলেও একবারসম্প্রচার করো ধারাবিবৃতি তোমার।শ্যামরঙা সত্য আর ধবল মিথ্যার মাঝে যেইটুকু ধূসর প্রভেদ,ঘুচিয়ে দিয়ে তা ধীরে ধীরে প্রথমে কালচে, পরে ভস্মিল ধূসর, আরও পরে ধবল বাদল হয়ে ঝরে যাও মেদিনীমণ্ডলে, অধীনের ভাঙা টিনের কুটিরে—কালো সত্য ক্রমে বদলে দিয়ে এক সফেদ মিথ্যায়।