প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছু ভেবেছিলে? নোটবুক পড়ে গেল হাত থেকে,তখনো জ্বলছে মোম শাহবাগে, ঐকতানে তার আলো বহুদূর, উঁচু—হাওয়া গোত্তা খেলো, রক্তাক্ত চাপাতি পড়ে রইল পাশে; কে পালায়? ওষ্ঠহীন মুখগুলো, জন্তুর মতো দেঁতো চেহারাগুলো গর্ত থেকে বের হলে তুমি বহুদিন ধরে আমাদের পাহারা দিয়েছ...কিছু ভেবেছিলে? নোটবুক পড়ে থাকে পাশে;তখনো জ্বলছে মোম শাহবাগে, বহুদূর-উঁচু,যে-নিঃশ্বাস রেখেছিলে ঘুমিয়ে পড়ার আগে, সে-বাতাসে জাগরণ আরও তীব্র, লেলিহান